ধারাবাহিকতা!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাংলাদেশের বর্তমান তরুণ দলটি নাকি টি-টোয়েন্টি ক্রিকেটের জন্যই বেশি উপযোগী। অথচ আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে টানা সবচেয়ে বেশি ম্যাচ হারার রেকর্ডটি এই বাংলাদেশ দলেরই! টি-টোয়েন্টিতে বাংলাদেশের সর্বশেষ জয়টি এসেছিল ২০০৭ সালের ১৩ সেপ্টেম্বর, প্রথম টি-টোয়েন্টি বিশ্বকাপের গ্রুপ ম্যাচে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে জোহানেসবার্গে। টানা ৯ ম্যাচ হেরে আজ নিউজিল্যান্ডের বিপক্ষে মাঠে নামছে বাংলাদেশ। গ্লানির ইতিহাস বাড়তে পারে আরও অথবা থেমে যেতে পারে এখানেই। টানা পরাজয়ের আগের রেকর্ডটি ছিল বাংলাদেশের আজকের প্রতিপক্ষ নিউজিল্যান্ডের। ২০০৭ সালের সেপ্টেম্বর থেকে পরের বছরের জুন পর্যন্ত টানা সাতটি টি-টোয়েন্টি ম্যাচ হেরেছিল কিউইরা। টানা ৫ ম্যাচ হারার রেকর্ড আছে দুটি দলের। ২০০৭ সালের সেপ্টেম্বর থেকে গত বছরের আগস্ট পর্যন্ত হেরেছে কেনিয়া। আর গত বছরই টানা ৫টি ম্যাচ হেরেছে অস্ট্রেলিয়া।