ধারাভাষ্য দিতেও বাধা কেপির!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দুঃস্বপ্নের গ্রীষ্মটা দীর্ঘ থেকে দীর্ঘতরই হচ্ছে কেভিন পিটারসেনের জন্য। খুদে বার্তা-কাণ্ডে ব্রাত্য হয়েছেন ইংল্যান্ড দলে। তাঁর আন্তর্জাতিক ক্যারিয়ারের সামনেই একটা বড় প্রশ্নচিহ্ন বসে গেছে। সামনেই ইংল্যান্ডের কেন্দ্রীয় চুক্তির সময়। কোথায় বোর্ডের সঙ্গে আপসরফায় নামবেন তা নয়, পিটারসেন চুক্তি করে বসলেন টি-টোয়েন্টি বিশ্বকাপের বিশেষজ্ঞ ধারাভাষ্যকার হওয়ার জন্য। সতীর্থরা খেলবেন মাঠে আর টেলিভিশনে তাঁদের খেলা নিয়ে বিশ্লেষণ করবেন কেপি। কিন্তু ইংল্যান্ড ও ওয়েলস ক্রিকেট বোর্ড (ইসিবি) বাদ সাধতে যাচ্ছে এতেও। আইসিসির সঙ্গে জোট বেঁধে কেপিকে নিষিদ্ধ করতে পারে ধারাভাষ্য দেওয়া থেকেও। ইসিবির একটি সূত্রের ইঙ্গিত সে রকমই।যেহেতু টি-টোয়েন্টি বিশ্বকাপের আয়োজক আইসিসি, তাই সম্প্রচার সংস্থার ধারাভাষ্যকারদের ব্যাপারে আন্তর্জাতিক ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থাটির বিধিনিষেধ থাকতে পারে। আর আইসিসিকে এই বিধিনিষেধ প্রয়োগ করার ব্যাপারে চাপ দিতে পারে ইসিবি। পিটারসেনের ধারাভাষ্যকার হওয়ার খবর চটিয়ে দিয়েছে ইসিবির অনেক কর্মকর্তাকে। কেপির আরেকটি উসকানি হিসেবেই নাকি দেখছেন তাঁরা এটিকে।যদিও এমন কোনো আইন নেই, বর্তমান ক্রিকেটাররা ধারাভাষ্য দিতে পারবেন না। ওয়েবসাইট।