ধীমান-আলাউদ্দিনের তিন শ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দ্বিতীয় পর্বের চারটি দলকে পেয়ে গেল জাতীয় লিগ। দ্বিতীয় পর্বে ঢাকা মহানগরের সঙ্গী রাজশাহী, খুলনা ও সিলেট। যশোরে বরিশালকে ১৭৫ রানে হারিয়ে রাজশাহী যেমন নিশ্চিত করেছে পরের পর্ব, তেমনি ম্যাচ শেষ না হওয়া সত্ত্বেও খুলনা ও সিলেট নিশ্চিত করে ফেলেছে পরের পর্বে যাওয়া। বোনাস পয়েন্টের মারপ্যাঁচে পড়ে বাদ পড়েছে গেছে চট্টগ্রাম।পরশু বগুড়ায় পঞ্চম উইকেটে ধীমান ঘোষ ও আলাউদ্দিন বাবুর ৩২২ রানের জুটিতে দ্বিতীয় ইনিংসে ৫৮৭ রান করে রংপুর। সেঞ্চুরি করেছেন দুজনই, যা প্রথম শ্রেণীর ক্রিকেট তাঁদের সর্বোচ্চ ব্যক্তিগত রানও। ধীমানের এটা ষষ্ঠ সেঞ্চুরি হলেও আলাউদ্দিন বাবুর প্রথম। রংপুরকে অলআউট করতে ১০ জন বোলার ব্যবহার করতে হয়েছে চট্টগ্রামকে। সবচেয়ে সফল রেজাউল করিম (৩/১৮) খেলছেন টেস্ট দলে ডাক পাওয়া নাজিমউদ্দিনের বদলি হিসেবে। প্রথম ইনিংসে মাত্র ১২২ রান করেও ৪ রানের লিড পাওয়া রংপুর চট্টগ্রামের সামনে দিয়েছে ৫৯২ রানের লক্ষ্য। দ্বিতীয় ইনিংসে ৩ উইকেটে ১৮৯ করা চট্টগ্রামকে জয়ের জন্য আজ শেষ দিনে করতে হবে আরও ৪০২ রান!যশোরে সোহাগ গাজীর অলরাউন্ড পারফরম্যান্সও বরিশালের হার বাঁচাতে পারেনি। ৩২০ রানের লক্ষ্যে ব্যাট করে ১৪৪ রানেই শেষ বরিশাল। প্রথম ইনিংসে সর্বোচ্চ ৬৯ করা সোহাগ দ্বিতীয় ইনিংসেও করেছেন সর্বোচ্চ ৬৩ ও বল হাতে ম্যাচে নিয়েছেন ৯ উইকেট।রাজশাহীতে জয়ের পথে আছে খুলনা। শেষ দিনে ঢাকা মহানগরের শেষ ৫ উইকেট তুলে নিতে পারলেই সবার ওপরে থেকে প্রথম পর্ব শেষ করবে খুলনা। ফতুল্লায় ঢাকা বিভাগের বিপক্ষে সিলেটও পাচ্ছে জয়ের সুবাস। জিততে ৯ উইকেট হাতে নিয়ে তাদের করতে হবে আর মাত্র ৮৭ রান।সং ক্ষি প্ত স্কো ররাজশাহী-বরিশালরাজশাহী: ২২২ ও ৯৮.৫ ওভারে ৩১৩ (জুনায়েদ ৬৭, মিজানুর ৬৪, মুক্তার ৫০, হামিদুল ৩৩, ফরহাদ হোসেন ৩৩; সোহাগ ৪/১১৩, কামরুল ৩/৪৪)। বরিশাল: ৫৩.৫ ওভারে ২১৬ (সোহাগ ৬৯, জাভেদ ওমর ৩৪, তৌহিদুল ৩৪; সাকলাইন ৩/৩৫, দেলোয়ার ৩/৩৮, মুক্তার ৩/৫৭) ও ৩১.৪ ওভারে ১৪৪ (সোহাগ ৬৩, জুপিটার ৩৪; ফরহাদ হোসেন ৪/৮, সাকলাইন ৩/৬৩, সানজামুল ২/৩৩)।ফল: রাজশাহী ১৭৫ রানে জয়ী।ম্যান অব দ্য ম্যাচ: সোহাগ গাজী (বরিশাল)।চট্টগ্রাম-রংপুররংপুর: ১২২ ও ১৩৫.১ ওভারে ৫৮৭ (ধীমান ১৮৩, আলাউদ্দিন ১৮০, তানভীর ৫৪, আরিফুল ৪১, মাহমুদুল ২৯, সাজেদুল ২৫, রবিউল ২৪; রেজাউল ৩/১৮, কাজী কামরুল ২/১১৫, আল মামুন ২/১৪৮)। চট্টগ্রাম: ১১৮ ও ৪৪ ওভারে ১৮৯/৩ (নাফিস ৭৮*, আল মামুন ২৯, সালাউদ্দিন ২৭, রেজাউল ২৪*)।ঢাকা মহানগর-খুলনাখুলনা: ২৫৬ ও ৮৭.৫ ওভারে ২৫০ (সৌম্য ৮০, জোবায়েদুর ৩৪*, আনামুল ৩১, আল আমিন ২৩, মোসাদ্দেক ২২; শামসুর ৪/৫৪, তারেক আজিজ ৩/২৭, আরাফাত সানি ২/৭৭)। ঢাকা মহানগর: ৪৯.২ ওভারে ১৬৪/৮ ডি. (আশরাফুল ৫৮, মেহরাব ৫৩*; আল আমিন ৫/৩৩, মুরাদ ২/১৪) ও ৩৮ ওভারে ১৪৩/৫ (শামসুর ৪৩*, তাসামুল ৩৫*, আসিফ ৩২; আল আমিন ২/২৯, মুরাদ ২/৩৭)।ঢাকা বিভাগ-সিলেটঢাকা: ১৭৫ ও ৭১.৩ ওভারে ২৩১ (মজিদ ৯২, রকিবুল ৪২, শুভাগত ২২, হান্নান ২০; এনামুল ৩/৭৬, সাকের ২/১৭, জায়েদ ২/৩৮, তাপস বৈশ্য ২/৫৩)। সিলেট: ১১৭.১ ওভারে ২৮৫ (এনামুল ৫৪, রাজিন ৫১, সাকের ৪৫, এজাজ ৪২, তাপস বৈশ্য ২১; মোশাররফ ৩/৬৫, শরীফ ৩/৭৩, শহীদ ২/৩৯) ও ১১ ওভারে ৩৪/১ (ইমতিয়াজ ২৩*)।