ধীমানের সেঞ্চুরিতে ম্লান মমিনুল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মমিনুল হক অপরাজিত ১১৬। ধীমান ঘোষ অপরাজিত ১০৭। মমিনুল ৯ রান বেশি করেছেন। কিন্তু তার পরও ধীমানের কাছে পরাজিত! ধীমানের সূর্যতরুণের কাছে যে হেরে গেছে মমিনুলের ভিক্টোরিয়া।কাল প্রিমিয়ার লিগ মিরপুরে দেখেছে দুই ইনিংসে এই দুই সেঞ্চুরি। ফতুল্লায় আশরাফুলের দুর্দান্ত ৮৫ রানের ইনিংসের সঙ্গে দেখেছে একটা হ্যাটট্রিকও। সেঞ্চুরি করেও যেমন পরাজয় সঙ্গী হয়েছে মমিনুলের, হ্যাটট্রিক করেও একই নিয়তি বিকেএসপি অধিনায়ক আসিফ আহমেদের। যদিও আশরাফুলের সিসিএস জিতেছে মাত্র ৪ রানে। বিকেএসপিতে অন্য ম্যাচটিতে গাজী ট্যাংক ক্রিকেটার্সকে হারিয়ে সুপার লিগের দিকে আরেকটু এগিয়েছে ওল্ড ডিওএইচএস।গত বছর অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপে খেলা মমিনুল পুরো লিগেই দারুণ ধারাবাহিক। কালকের ম্যাচের পর ১০ ইনিংসে ৬৭ গড়ে রান ৫৩৬। ফিফটি করেছিলেন প্রথম তিন ম্যাচেই। মাঝখানে এক ম্যাচে রান না পাওয়ার রাগেই কি না পঞ্চম ম্যাচে সেঞ্চুরিই করে বসলেন! তবে সেই সেঞ্চুরি দলকে জেতালেও কালকের সেঞ্চুরি শুধুই ব্যক্তিগত অর্জন হয়ে থাকল। তবে এবারের লিগে দ্বিতীয় সেঞ্চুরি করে নিজেকে ছোট্ট একটা দলে আলাদা করে নিলেন মমিনুল। এর আগে দুটি সেঞ্চুরি ছিল শুধু শাহরিয়ার নাফীস ও শামসুর রহমানের। দশম ওভারে নেমে শেষ পর্যন্ত উইকেটে ছিলেন মমিনুল। ১১৭ বলে ১১৬ রান (১২টি চার ও ১টি ছয়) করে বলতে গেলে একাই দলকে নিয়ে গেছেন আড়াই শর কাছাকাছি। কিন্তু সেটিও যথেষ্ট হয়নি রানে ফেরার জন্য ধীমান এই ম্যাচটাকেই বেছে নেওয়ায়। এর আগে লিগে ফিফটিহীন ধীমান কাল ব্যাটিং-অর্ডারে প্রমোশন পেয়ে সেঞ্চুরিই করে বসলেন। চতুর্থ ওভারে জুনায়েদ (১২) আউট হওয়ার পর নেমেছিলেন, ১৩৬ বলে ১০৭ রান করে দলকে জিতিয়েই ফিরেছেন।সেঞ্চুরি পেতে পারতেন আশরাফুলও। ৫ চার ও ২ ছয়ে ৮৯ বলে ৮৫ রানের ইনিংসটি যখন শেষ হলো, বাকি তখনো দুই ওভার। ওপেনার অমিতের ৬৮ আর আশরাফুলের পর বলার মতো রান নেই আর কারও। সিসিএসের ইনিংসের শেষাংশের নায়ক আসিফ। শেষ ওভারের তৃতীয়, চতুর্থ ও পঞ্চম বলে উইকেট নিয়ে করেছেন হ্যাটট্রিক।বিকেএসপির ইনিংসে প্রথম তিন ব্যাটসম্যানই চল্লিশের ঘরে আউট হয়েছেন। শেষ ওভারে প্রয়োজন ছিল ১৫ রান, বাশারের ওভার থেকে এসেছে ১০।আগের দুই ম্যাচে ৫১ ও অপরাজিত ৮০ রানের পর ওল্ড ডিওএইচএসের পাকিস্তানি ওপেনার নাসির জামশেদ কাল করেছেন ৫৮ বলে ৫৮। ৩৭ রান করতে ৬২ বল খেলেছেন অধিনায়ক আফতাব। গাজী ট্যাংকের ইনিংসের প্রথম বলেই মিঠুনকে বোল্ড করেন ফরহাদ রেজা, তাঁর পরের ওভারে বোল্ড সাব্বিরও। এরপর চারজন ব্যাটসম্যান তিরিশ পেরোলেও বড় ইনিংস খেলতে পারেননি কেউ, গাজীও তাই পারেনি জিততে।সং ক্ষি প্ত স্কো রভিক্টোরিয়া: ৫০ ওভারে ২৪১/৯ (মমিনুল ১১৬*, মায়শুকুর ৩৩, তারিক ৩৩; রাজ্জাক ৩/৩৬, রিজওয়ান ৩/৪৮, ইমতিয়াজ ১/৪১, শাফাক ১/৩৬)। সূর্যতরুণ: ৪৮.১ ওভারে ২৪২/৬ (ধীমান ১০৭*, হামিদুল ৪২, ইমতিয়াজ ৩২, রাজিন ২১; মনির ২/৫০, মমিনুল ১/২৮, আরসালান ১/৩৮, কামরুল ১/৫১)। ফল: সূর্যতরুণ ৪ উইকেটে জয়ী।সিসিএস: ৫০ ওভারে ২৩১/৯ (আশরাফুল ৮৫, অমিত ৬৮, নাজমুল ২১; আসিফ ৪/২৯, জাকারিয়া ২/২৬, মুস্তাকিম ১/২৫, মনিরউদ্দিন ১/৩৬, ফুরকান ১/৫০)। বিকেএসপি: ৫০ ওভারে ২২৭/৭ (তারিকুল ৪৭, আশরাফুল আজিজ ৪৬, লিটন ৪২, জুপিটার ২৯; বাশার ২/২৯, তাপস ২/২৮, আশরাফুল ১/৪১, সোলেমান ১/৪২)। ফল: সিসিএস ৪ রানে জয়ী।ওল্ড ডিওএইচএস: ৫০ ওভারে ২৩৪/৭ (জামশেদ ৫৮, আফতাব ৩৭, রাশেদ ৩১, নূরুল ২৫, তানভির ২৪; নাঈম ২/৩৬, নাসির ১/৩২, সাব্বির ১/৫৫)। গাজী ট্যাংক: ৪৭ ওভারে ১৯১ (নাসির ৪৩, সাজ্জাদ ৪০, শাহরিয়ার ৩৬, অলক ৩২; ফরহাদ ৪/৩৭, রাশেদ ৩/৩৫, নাবিল ২/২৯, শফিউল ১/৩৩)। ফল: ডিওএইচএস ৪৩ রানে জয়ী।