ধীরগতির শুরু ভারতের
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ফাইনাল খেলতে হলে জয় ছাড়া কোনো বিকল্প নেই। বিরাট কোহলি এটা মাথায় নিয়ে টস করতে গেলেন এবং হারলেন। দুই ওপেনারকে যখন ব্যাট করতে পাঠান, তখন নিশ্চয়ই ভাবছেন, টস হারলেও ম্যাচটা যাতে হারতে না হয় । শ্রীলঙ্কার বিপক্ষে শুরুটা অবশ্য খুব একটা আশাপ্রদ হলো না। বৃষ্টির কারণে ২৯ ওভার শেষে খেলা বন্ধ হয়ে যাওয়ার সময়ে ৩ উইকেট হারিয়ে ১১৯ রানে ব্যাট করছিল ভারত। ৮৩ বলে ৪৮ রান করে অপরাজিত ছিলেন ওপেনার রোহিত শর্মা। ফিরে গেছেন শিখর ধাওয়ান (১৫), দীনেশ কার্তিক (১২) ও অধিনায়ক কোহলি (৩১)। শ্রীলঙ্কার হয়ে দুই উইকেট নিয়েছেন রঙ্গনা হেরাথ। অন্য উইকেটটি পেয়েছেন অধিনায়ক অ্যাঞ্জেলো ম্যাথুস। ক্রিকইনফো।