ধীরে চলছে বাফুফে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কক্ষটা সেই আগের মতোই আছে। কক্ষের সামনে পিতলের চকচকে নামফলকে লেখা রয়েছে, ‘আল মুসাব্বির সাদী’। ক্যানসারে আক্রান্ত হয়ে বাংলাদেশ ফুটবল ফেডারেশনের নিয়োগ পাওয়া সাধারণ সম্পাদকের অকালপ্রয়াণ ঘটে গত ২০ মে। এরই মধ্যে তিন মাস কেটে গেলেও নতুন সাধারণ সম্পাদক নিয়োগের কোনো উদ্যোগ নেই বাফুফের। অচিরেই যে এই পদে কাউকে দেখা যাবে, সে সম্ভাবনাও নেই।আল মুসাব্বির সাদীর মৃত্যুর সপ্তাহখানেক পর থেকে অবশ্য ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক হিসেবে দাপ্তরিক কাজকর্ম চালিয়ে যাচ্ছেন বাফুফের ‘ম্যানেজার প্রফেশনাল লিগ অ্যান্ড ক্লাব অ্যাডমিনিস্ট্রেটিভ অফিসার’ আবু নাঈম সোহাগ। নতুন সাধারণ সম্পাদক কবে নেওয়া হবে, জানতে চাইলে বাফুফের সভাপতি কাজী সালাউদ্দিন কাল বললেন, ‘এই মুহূর্তে নতুন কাউকে নিয়োগ দেওয়ার ব্যাপারে চিন্তাভাবনা করছি না। সময় হলেই সিদ্ধান্ত নেব।’