ধুকছে বাংলাদেশ, নেই ৯ উইকেট

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
শামসুর রহমান ছুঁয়েছেন ক্যারিয়ারের দ্বিতীয় ওয়ানডে অর্ধশতক। ছবি: এএফপি।
শামসুর রহমান ছুঁয়েছেন ক্যারিয়ারের দ্বিতীয় ওয়ানডে অর্ধশতক। ছবি: এএফপি।

জয় থেকে দল দুরে মাত্র ১৮ রানে। ব্যাট করছেন মুশফিকুর রহিম। ৩৭তম ওভারে বোলিংয়ে এলেন শ্রীলঙ্কান অধিনায়ক অ্যাঞ্জোলো ম্যাথুস। ওভারের এক বল পরেই মুশফিকের ব্যাট ছুয়ে বল গেল উইকেটের পেছনে সাঙ্গাকারার হাতে। পুরো স্টেডিয়াম স্তব্ধ। বাংলাদেশের নেই ৯ উইকেট। এখন রুবেল ও আল আমিন কি করে, দেখার বিষয় সেটিই।

এর আগে শ্রীলঙ্কার ছুড়ে দেওয়া ৪৩ ওভারে ১৮১ রানের লক্ষ্যে ভালোভাবেই এগুচ্ছিল বাংলাদেশ। শামসুর রহমান ছুঁয়েছেন ক্যারিয়ারের দ্বিতীয় ওয়ানডে অর্ধশতক। অবশ্য ইনিংসের শুরুতেই লাসিথ মালিঙ্গার ছোবলে দলের শূন্য রানেই ফিরে যান এনামুল হক। এরপর ইনিংস মেরামত করেন শামসুর রহমান ও মুমিনুল হক। ৪৪ করে মুমিনুল ফিরেছেন থিসারা পেরেরার শিকার হয়ে।