ধোনি-কাহিনি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ধোনি
ধোনি

সিনেমার শুটিং দেখার শখ কার বা নেই! আর সিনেমাওয়ালারা যদি সেট ফেলে আপনার বাড়ির কাছে, তাহলে তো হয়েছেই, একবারের জন্য হলেও উঁকি মারা চাই। বলিউডি সিনেমাটার শুটিং দলটা যখন রাঁচিতে এল, মহেন্দ্র সিং ধোনিও না গিয়ে পারলেন না। তার ওপর সিনেমার কাহিনি তাঁকে নিয়েই। ভারতের বিশ্বকাপজয়ী অধিনায়ক তাই পরশু এমএস ধোনি: দ্য আনটোল্ড স্টোরির সেটে ঢুঁ মেরেই এলেন। ধোনি শুটিং স্পটে যেতেই হুলুস্থুল। সেটের স্পট বয় থেকে শুরু করে এমনকি নাম ভূমিকায় অভিনয় করা নায়ক সুশান্ত সিং রাজপুত পর্যন্ত সেলফি তুললেন মাহির সঙ্গে। সিনেমায় ধোনির বাবা পান সিংয়ের ভূমিকায় অভিনয় করা অনুপম খের সেই ছবিটা আবার দিয়েছেন নিজের টুইটার অ্যাকাউন্টে। নিরাজ পান্ডের পরিচালনায় নির্মিত ছবিটি মুক্তি পাবে আগামী বছর। আইএএনএস।