ধৈর্য ধরার আহ্বান কিউই কোচের

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাংলাদেশের বিপক্ষে সিরিজে হোয়াইটওয়াশ, হোয়াইটওয়াশ ভারত সফরের ওয়ানডে সিরিজেও। এর পর যোগ হয়েছে ঘরের মাঠে দুই ম্যাচের টেস্ট সিরিজের প্রথমটিতে পাকিস্তানের কাছে ১০ উইকেটে হারের লজ্জা। এ পরিস্থিতিতে সমর্থকদের ধৈর্য ধরার আহ্বান জানিয়েছেন কিউই কোচ জন রাইট।দলের পারফরম্যান্সকে ‘অগ্রহণযোগ্য’ আখ্যায়িত করে রেডিও স্পোর্টকে রাইট বলেন, ‘এটা আসলেই অন্য রকম অভিজ্ঞতা। আমরা অনেক কিছুই দেখছি। সামনে অনেক চ্যালেঞ্জ। সবাই স্পষ্টভাবে বুঝতে পারছে, এ পারফরম্যান্স অগ্রহণযোগ্য।’কিন্তু শুধু বুঝলেই তো হলো না, সমর্থকেরা যে একের পর এক কেবল হতাশাই পেয়ে যাচ্ছেন! রাইট তাই আলাদা করে তুলে আনলেন সমর্থকদের প্রসঙ্গও, ‘নিউজিল্যান্ডের সমর্থকদের অনেক প্রত্যাশা রয়েছে। বিনিময়ে তাঁরা কেবল হতাশা পাচ্ছেন। আমরা সবই বুঝি। আমি এটুকুই বলতে পারি, এ পারফরম্যান্স অগ্রহণযোগ্য। আমাদের আরও ভালো করতে হবে। দয়া করে সবাই ধৈর্য ধরুন। আমি যদি আমার দায়িত্ব সঠিকভাবে পালন করতে পারি, ক্রিকেটাররা যদি সেভাবে সাড়া দিতে পারেন, তাহলে আমরা লক্ষ্যে পৌঁছাবই।’ ক্রিকইনফো।