ধৈর্যের প্রতিমূর্তি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

টেস্ট ক্রিকেট ধৈর্যের পরীক্ষাও। কখনো কখনো দলের প্রয়োজনে নিজের ব্যাটটাকে চওড়া করে আগলে রাখতে হয় উইকেট। ব্রুচ মিচেল মনে হয় এই তত্ত্বটা সবচেয়ে ভালো জানতেন। দক্ষিণ আফ্রিকার এই ব্যাটসম্যান ১৯৩১ ব্রিসবেন টেস্টে টানা ৯৫ বল ঠেকিয়ে গিয়েছিলেন, কোনো রান করেননি। সে সময় উইকেটে তিনি অপরাজিত ছিলেন ৪৫ রানে। সবচেয়ে বেশি টানা ডট বল খেলার দ্বিতীয় রেকর্ডটিও তাঁর। ১৯৩৯ সালে ইংল্যান্ডের বিপক্ষে জোহানেসবার্গ টেস্টে ৫৬ রানে ব্যাট করার সময় টানা ৮৫টি বল ঠেকিয়েছিলেন। রানের খাতা খোলার আগে সবচেয়ে বেশি বল খেলার রেকর্ডটি ইংলিশ উইকেটকিপার জন মারের। ১৯৬৩ সিডনি টেস্টে প্রথম রানটি নেওয়ার আগে ৭৯টি বল খেলেছিলেন কাঁধে চোট পাওয়া মারে। সবচেয়ে বেশি বল খেলে শূন্য রানে আউট হওয়ার রেকর্ডটি নিউজিল্যান্ডের জিওফ অ্যালটের। ১৯৯৯ অকল্যান্ড টেস্টে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ৭৭ বল খেলে কোনো রান করার আগেই আউট হয়ে গিয়েছিলেন অ্যালট।