ধোনি ও ভারতের সমালোচনায় ওয়াসিম আকরাম

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পাকিস্তানের সাবেক অধিনায়ক ওয়াসিম আকরাম মহেন্দ্র সিং ধোনির কড়া সমালোচনা করে বলেছেন, চতুর্থ দিনে ভারতীয়দের শরীরী ভাষায় জয়ের আকাঙ্ক্ষা অনেক কম ধরা পড়েছে। আকরাম মেলবোর্ন টেস্টে ধোনির ফিল্ডিং সাজানো ও অন্যান্য বিষয়েরও সমালোচনা করেছেন। একই সঙ্গে তিনি মনে করেন, ধোনি অস্ট্রেলিয়ার বিরুদ্ধে মেলবোর্ন টেস্টে ভারতীয় দলকে উদ্বুদ্ধ করতে পুরোপুরি ব্যর্থ হয়েছেন।‘ভারতের শোচনীয় ব্যর্থতায় মোড়া ইংল্যান্ড সফরের পরও আমি ধোনিকে একজন ভালো অধিনায়ক হিসেবে অভিহিত করেছিলাম। ধোনি যে অধিনায়কত্বটা ভালোই শিখছেন, সেটাও বলেছিলাম। কিন্তু এবার মেলবোর্ন ক্রিকেট গ্রাউন্ডে দেখলাম, স্ট্যাম্পের পেছনে পুরোপুরি মুখ বন্ধ করে ধোনি অধিনায়কত্ব করছেন। বোলারদের চিত্কার করে উদ্দীপ্ত করতে মেলবোর্নে ধোনিকে অনেক কম দেখা গেছে।’ বলেন ওয়াসিম আকরাম। তিনি আরও বলেন, ‘মুখ বন্ধ করে অধিনায়কত্ব ও উইকেটরক্ষকের দায়িত্ব পালন করা আমাদের উপমহাদেশীয় সংস্কৃতিতে ঠিক যায় না।’অস্ট্রেলিয়ার দ্বিতীয় ইনিংসের শুরুটা ছিল ভয়াবহ। ২৭ রানে চার উইকেট হারিয়ে রীতিমতো ধুঁকছিল অসিদের ব্যাটিং। কিন্তু এই সময় পন্টিং ও হাসি জুটি গড়ে দলকে বিপদের হাত থেকে রক্ষা করেন। ওয়াসিম আকরাম মনে করেন, দ্বিতীয় ইনিংসে অস্ট্রেলিয়া ২৭ রানে চার উইকেট হারানোর পরপরই ফিল্ডিং সাজানোয় ভারত বড় কয়েকটি ভুল করে বসে। তিনি আরও বলেন, এই সময় ধোনির নির্লিপ্ত শরীরী ভাষা ও ফিল্ডিং সাজানোর কিছু ভুলে ভারতের ওপর চেপে বসে অস্ট্রেলিয়া।তৃতীয় দিন মেলবোর্নের উইকেটের বাউন্স ছিল অনিয়মিত। বল হঠাত্ হঠাত্ ওপরে উঠে আসছিল। কিন্তু এই সময় ধোনি ডিপ থার্ডম্যানে কোনো ফিল্ডার না রেখে ভুলগুলো করে গেছেন। একই সঙ্গে একমাত্র বিশেষজ্ঞ ব্যাটসম্যান হিসেবে মাইক হাসি যখন চতুর্থ দিন ব্যাট করছিলেন, তখন ভারতের রক্ষণাত্মক কৌশলেরও তীব্র সমালোচনা করেন ওয়াসিম আকরাম।ওয়াসিম আকরামের মতে, অস্ট্রেলীয় কন্ডিশনে উপমহাদেশীয় দলগুলো সব সময়ই যথেষ্ট সমস্যায় পড়ে। সেখানে ১০-১৫ দিন আগে গিয়েও কোনো লাভ হয় না। পুরোপুরি কন্ডিশনের সঙ্গে মানিয়ে নিতে কমপক্ষে তিন-চার সপ্তাহ সময় প্রয়োজন। ওয়াসিম আকরাম মনে করেন, ব্যর্থতা দিয়ে শুরু হলেও সময় গড়ানোর সঙ্গে সঙ্গে অস্ট্রেলিয়া সফরে ভারতের পারফরম্যান্সও ভালো হতে থাকবে। ওয়েবসাইট।