ধোনি-কিউরেটর বিরোধ!
আর তিন দিন পরই কলকাতায় শুরু হচ্ছে ভারত-ইংল্যান্ডের তৃতীয় টেস্ট। অথচ তার আগেই উইকেট নিয়ে উঠেছে বিতর্কের সুর। ইডেন গার্ডেনের প্রবীণ পিচ কিউরেটর প্রবীর মুখার্জি ‘স্বাস্থ্যগত সমস্যা’র কারণ দেখিয়ে চলে গেছেন এক মাসের ছুটিতে। দিয়েছেন চাকরি ছাড়ার ইঙ্গিতও।কলকাতা টেস্টের জন্য নাকি প্রথম দিন থেকেই বল ঘুরবে, এমন উইকেট চেয়েছিলেন অধিনায়ক ধোনি। কিন্তু কিউরেটর রাজি হননি। তাঁর কথা, ‘প্রথম দিন থেকেই কেন টার্নিং উইকেট দরকার? তাহলে পাঁচ দিনের জন্য আগাম টিকিট বিক্রির মানে কী?’ পরে বিসিসিআই পিচের দায়িত্ব থেকে এই বর্ষীয়ান কিউরেটরকে সরিয়ে দেয়। এ ঘটনায় ভীষণ ফুঁসেছেন প্রবীর। ছুটি নেওয়ার পর একহাত নিয়েছেন পশ্চিমবঙ্গ ক্রিকেট অ্যাসোসিয়েশনকে (সিএবি)। তাঁকে অপমান করা হয়েছে বলেও অভিযোগ করেছেন ২৭ বছর ধরে এই মাঠের দায়িত্বপ্রাপ্ত কিউরেটর।সিএবির প্রেসিডেন্ট জগমোহন ডালমিয়া তাঁকে পিচ নিয়ে মুখ খুলতে নিষেধ করেছিলেন। ক্ষুব্ধ প্রবীর বলেছেন, ‘প্রেসিডেন্টের পিচ নিয়ে কথা বলার অধিকার নেই। কিন্তু তারা হুমকি দিচ্ছে পিচ নিয়ে কথা বললে আমাকে বহিষ্কার করা হবে। দুই দশক ধরে সিএবির জন্য খাটার পর এটাই কি আমার প্রাপ্য?’ ওয়েবসাইট।