ধোনি-জয়াবর্ধনের দুই রকম ভাবনা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

প্রথম দুটি ম্যাচ হবে হাম্বানটোটায়। এ জন্য কলম্বো থেকে সি-প্লেনে করে দক্ষিণের সৈকতশহরে নিয়ে যাওয়া হয়েছে ভারতীয় ক্রিকেটারদের। আর নিজ দেশের ক্রিকেটারদের শ্রীলঙ্কান বোর্ড নিয়ে গেছে বাসে! বাণিজ্যলক্ষ্মী ভারতীয় দলকে এভাবেই মাখায় তুলে রাখে অন্য ক্রিকেট বোর্ডগুলো।আজ থেকে আবার আরেকটি ভারত-শ্রীলঙ্কা সিরিজ। ওয়ানডের মুখোমুখি লড়াইয়ে সবচেয়ে এগিয়ে এই দুই দলই (১৩৪)। এই লড়াইকে প্রায় ধরেই ফেলেছিল পাকিস্তান-শ্রীলঙ্কা (১৩২)। তবে আবারও অনেকটা এগিয়ে যাওয়ার সুযোগ এনে দিচ্ছে আজ হাম্বানটোটায় শুরু ভারত-শ্রীলঙ্কা ওয়ানডে সিরিজ। সিরিজে ৫টি ওয়ানডে ও ১টি টি-টোয়েন্টি। টি-টোয়েন্টি একটি হলেও তা আলোচনায়। দুই মাস পর এই শ্রীলঙ্কাতেই বসছে টি-টোয়েন্টি বিশ্বকাপের চতুর্থ আসর। এই সিরিজটা তাই একদিক দিয়ে বিশ্বকাপ প্রস্তুতিরও উপলক্ষ। তবে এটা নিয়ে দুই রকম মত দুই অধিনায়কের। মহেন্দ্র সিং ধোনি বিশ্বকাপ-ভাবনা এখনই মাথায় ঢোকাতে চান না। মাহেলা জয়াবর্ধনে আবার বলছেন, বিশ্বকাপের আগে নিজেদের আরেকটু ঝালিয়ে নেওয়ার সুযোগ এটা।ভারতের জন্য এটা মৌসুমের সূচনা। টানা খেলতে থাকা ভারতীয়রা দীর্ঘদিন পর পেয়েছিল বলার মতো একটা ছুটি। দেশ ছাড়ার আগে ধোনি জানিয়েছিলেন, ৪২ দিনের ছুটি শেষে সবাই ফিরেছে একদম চনমনে হয়ে। এর প্রমাণও মিলে গেল দ্রুতই। গত বুধবার দুপুরে কলম্বো পৌঁছে বিকেলেই প্রেমাদাসা স্টেডিয়ামে অনুশীলন করেছে ভারতীয় দল। অনুশীলন শেষে ধোনি জানান, বিশ্বকাপকে এখনই মাথায় ঢুকতে দিতে চান না, ‘বর্তমানে থাকতে পারাটা জরুরি। তার মানে এই সিরিজেই থাকা, টি-টোয়েন্টি বিশ্বকাপ নিয়ে আগে থেকেই না-ভাবা। সময়ের আগে আগে চলার প্রয়োজন আছে বলে মনে হয় না। তবে একটা ভালো দিক হলো, এই সিরিজে যারা খেলছে তাদের বেশির ভাগই টি-টোয়েন্টি দলে থাকবে।’যতই বলুন বিশ্বকাপ-ভাবনা নেই, কিছুটা অন্তত যে আছে, সেটা বলে দিচ্ছে ধোনির শেষ কথাটাই। যদিও প্রথম টি-টোয়েন্টি বিশ্বকাপজয়ী অধিনায়কের দাবি, আপাতত দলের অবস্থাটা পরখ করতে চান এই সিরিজ থেকে। জয়াবর্ধনে আবার কোনো আড়াল রাখছেন না। বিশ্বকাপ প্রস্তুতির আদর্শ সুযোগ ভাবছেন এই সিরিজকে, ‘মাত্রই পাকিস্তানের বিপক্ষে সফল একটি সিরিজ শেষ করলাম আমরা। ওই সিরিজের ধারাবাহিকতা ধরে রাখা জরুরি। ভারতের বিপক্ষে সিরিজটা আমাদের জন্য ভালো সুযোগ। টি-টোয়েন্টি বিশ্বকাপের কথা মাথায় রেখেই আমরা বেশ কিছু তরুণ ক্রিকেটারকে নিয়েছি এই সিরিজে।’ ওয়েবসাইট।