ধোনি-টেন্ডুলকারের বিরুদ্ধে মামলা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঐশ্বরিয়া রাই বচ্চন কি আসলেই লাক্স সাবান ব্যবহার করেন? শুধু ঐশ্বরিয়া কেন, আরও যেসব তারকা বিভিন্ন বিজ্ঞাপনে হাজির হন, সেগুলো ব্যক্তিগতভাবে তাঁরা ব্যবহার করেন তো? নাকি শুধু টাকার জন্য হাজির হয়ে যান বিজ্ঞাপনে!এসব প্রশ্ন এখন উঠছে। শুধু তা-ই নয়, বিজ্ঞাপন করে রীতিমতো মামলায় ফেঁসে গেছেন শচীন টেন্ডুলকার, মহেন্দ্র সিং ধোনিসহ আটজন ভারতীয় ক্রিকেটার। ‘ভেজালযুক্ত খাদ্যদ্রব্যে’র বিজ্ঞাপনে অংশ নেওয়ার জন্য একই মামলা হয়েছে দুই বলিউড তারকা ঋত্বিক রোশন ও প্রিয়াঙ্কা চোপড়ার বিরুদ্ধেও।সাহারা কিউ-শপের বিভিন্ন খাদ্যদ্রব্যের বিজ্ঞাপনে অংশ নিয়েছিলেন টেন্ডুলকার, ধোনি, বিরাট কোহলি, সুরেশ রায়না, যুবরাজ সিং, গৌতম গম্ভীর, বীরেন্দর শেবাগ ও জহির খান। কিন্তু সম্প্রতি বাহাদ্রাবাদের একটি দোকান পরিদর্শন করে দেখা গেছে, এসব খাদ্যদ্রব্যের অনেকগুলোই ভেজালযুক্ত। এগুলোর মাধ্যমে ভোক্তারা অসুস্থ হয়ে পড়তে পারেন বলেও দাবি করা হয়েছে ভারতীয় গণমাধ্যমের প্রতিবেদনে। আর এখন এসব ভেজালযুক্ত পণ্যের প্রচার-প্রসারে অংশ নেওয়ার জন্য ভারতের শীর্ষ এই আট ক্রিকেটারের নামে মামলা করেছে উত্তরাখন্ডের খাদ্যনিরাপত্তা বিভাগ। মামলা দায়ের করা হয়েছে সাহারা কিউ শপের মালিক সুব্রত রায়ের বিরুদ্ধেও।