ধোনি নিষিদ্ধ হতে পারেন
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
লর্ডস টেস্টের প্রথম ইনিংসে নির্ধারিত সময়ে লক্ষ্যের তুলনায় কম বোলিং করেছে ভারতীয় দল। স্লো ওভার রেটের কারণে এই ম্যাচে ভারতীয় দলকে জরিমানা করা হলে পরবর্তী এক ম্যাচের জন্য নিষিদ্ধ হবেন অধিনায়ক মহেন্দ্র সিং ধোনি।পিটিআই জানায়, ঘণ্টাপ্রতি ১৫ ওভার বোলিং করার কথা ছিল ভারতীয় দলের। কিন্তু এর বিপরীতে প্রথম ইনিংসে ঘণ্টাপ্রতি ১৩ ওভার বোলিং করে ধোনির দল।আইসিসির নীতিমালা অনুযায়ী, এক বছর সময়ের মধ্যে স্লো ওভার রেটের কারণে কোনো দল তিনবার জরিমানার মুখোমুখি হলে এক ম্যাচ নিষিদ্ধ হবেন দলটির অধিনায়ক। গত জানুয়ারি মাসে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ও সম্প্রতি ওয়েস্ট ইন্ডিজ সফরে জরিমানা করা হয় ভারতীয় দলকে। এর মানে, প্রথম ইনিংসে স্লো ওভার রেটের কারণে লর্ডস টেস্ট শেষে জরিমানা করা হলে আগামী টেস্টে খেলতে পারবেন না ধোনি। ওয়েবসাইট।