ধোনি পেলেন এশীয় পুরস্কার
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
শুক্রবার রাতটি মহেন্দ্র সিং ধোনির কেটেছে ‘ডাবল’ প্রাপ্তির আনন্দে। একদিকে দক্ষিণ আফ্রিকাকে হারিয়ে টি-টোয়েন্টি বিশ্বকাপের ফাইনালে উঠেছে তাঁর দল। ওদিকে লন্ডন থেকে পেলেন ২০১৪ এশিয়ান ক্রীড়া পুরস্কার। প্রথম অধিনায়ক হিসেবে ভারতকে আইসিসির তিনটি ট্রফিই (ওয়ানডে বিশ্বকাপ, টি-টোয়েন্টি বিশ্বকাপ এবং চ্যাম্পিয়নস ট্রফি) জিতিয়েছেন ধোনি। দুর্দান্ত ফিনিশার এবং অধিনায়ক হিসেবে অসাধারণ সাফল্যের সুবাদেই এই পুরস্কার দেওয়া হয়েছে তাঁকে। পুরস্কার দেওয়া হয় চিকিৎসা, বিজ্ঞান ও প্রযুক্তি, চলচ্চিত্রসহ আরও অনেক বিষয়েই। বাংলাদেশে টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলার কারণে ধোনি লন্ডনের ওই পুরস্কার বিতরণী অনুষ্ঠানে উপস্থিত থাকতে পারেননি। তবে এক খুদে বার্তায় পুরস্কারটা তিনি উৎসর্গ করেছেন এশিয়া এবং বিশ্বজুড়ে তাঁর ভক্তদের। ওয়েবসাইট।