ধোনি-ফ্লাওয়ার বাগযুদ্ধ!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ইংল্যান্ড সফরে গিয়ে পুরোপুরি বিধ্বস্ত হয়ে ফেরার পর এবার দেশের মাটিতে প্রতিশোধটা বেশ ভালোমতোই নিচ্ছে ভারত। দুর্দান্ত পারফরম্যান্স দেখিয়ে টানা দিনটি ম্যাচ জিতে ইতিমধ্যেই ওয়ানডে সিরিজটি জিতে নিয়েছে বিশ্বচ্যাম্পিয়নরা। একই সঙ্গে ক্রিকেট অঙ্গনে এ সময়ের অন্যতম সেরা এই দুই দল জড়িয়ে পড়েছে কথার লড়াইয়েও। গত বৃহস্পতিবার শেষ হওয়া সিরিজের তৃতীয় ওয়ানডের পর এই বাগযুদ্ধ শুরু করেছেন ভারতীয় অধিনায়ক মহেন্দ্র সিং ধোনি ও ইংল্যান্ড কোচ অ্যান্ডি ফ্লাওয়ার।উত্তেজনাপূর্ণ তৃতীয় ওয়ানডেটি ৫ উইকেটে জিতে নেওয়ার পর মাঠে ইংলিশ ক্রিকেটারদের আচরণ নিয়ে প্রশ্ন তুলেছিলেন ধোনি। ইংলিশদের বদমেজাজি আচরণে অসন্তুষ্টি প্রকাশ করে তিনি বলেছিলেন, ‘মাঠে টুকটাক কিছু কথাবার্তা বলাতে কোনোই সমস্যা নেই। এতে খেলাটা আরও উপভোগ্য হয়ে ওঠে। আর সব সময়ই তো কেউ একটা বন্ধুত্বপূর্ণ সিরিজ আশা করতে পারে না। কিন্তু আমাদের খেয়াল রাখা উচিত যে সেগুলো যেন খুব ব্যক্তিগত পর্যায়ে না চলে যায়। আমার মনে হয় পরবর্তী দুটি ম্যাচের জন্য ইংল্যান্ডের পরিকল্পনা পরিবর্তন করা উচিত।’ এরপর ধোনির এই কথার পাল্টা জবাব দিয়েছেন অ্যান্ডি ফ্লাওয়ার। গতকাল সাংবাদিকদের দেওয়া এক সাক্ষাৎকারে ইংল্যান্ডের এই কোচ বলেছেন, ‘আন্তর্জাতিক ক্রিকেট অঙ্গনে আমরা যে রকম আচরণ দেখাই এবং আমাদের পূর্ববর্তী যে রেকর্ড আছে, তাতে আমি খুবই গর্বিত। মাঠে আমাদের প্রধান লক্ষ্য থাকে নিজেদের কাজটা ভালোমতো সম্পন্ন করার দিকে। প্রতিপক্ষকে নিয়ে আদর্শিক কোনো বিচারও আমরা করতে যাই না।’ এনডিটিভি।