ধোনি বিশ্রামে অধিনায়ক গম্ভীর

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নিউজিল্যান্ডের বিপক্ষে ৫ ম্যাচের ওয়ানডে সিরিজের দল ঘোষণা করেছে ভারত। নিয়মিত অধিনায়ক মহেন্দ্র সিং ধোনি বিশ্রাম চাওয়ায় এই সিরিজের প্রথম দুই ম্যাচে ভারতকে নেতৃত্ব দেবেন ওপেনার গৌতম গম্ভীর। বিশ্রামে থাকছেন শচীন টেন্ডুলকার ও বীরেন্দর শেবাগও। ২৮ নভেম্বর গুয়াহাটিতে হবে প্রথম ম্যাচ। দক্ষিণ আফ্রিকা সফরের টেস্ট দলও ঘোষণা করেছেন ভারতের নির্বাচকেরা। দলে ডাক পেয়েছেন ফাস্ট বোলার উমেশ যাদব, পেসার জয়দেব উনাদকট ও উইকেটকিপার ঋদ্ধিমান সাহা। এএফপি।