ধোনি মানেই টাকা!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ক্রিকেট মহেন্দ্র সিং ধোনিকে নিয়ে গেছে জনপ্রিয়তার চূড়ায়। এই জনপ্রিয়তাকে পুঁজি করে ধোনি অনেক আগে থেকেই ভারতের বিজ্ঞাপনী বাজারের মহাতারকা। তার পরও নামীদামি প্রতিষ্ঠানের সঙ্গে করে চলেছেন একের পর এক চুক্তি। এই সেদিন ইউবি গ্রুপের সঙ্গে করলেন ২৬ কোটি রুপির বিজ্ঞাপনী চুক্তি। ওই চুক্তির আনুষ্ঠানিকতা শেষ হয়েছে কি হয়নি, এরই মধ্যে পরশু ৭ ডিসেম্বর আবার ২৯ কোটি রুপির চুক্তি সেরে ফেললেন ভারতীয় অধিনায়ক। ম্যাক্স মোবাইলের সঙ্গে ২৯ কোটি রুপির চুক্তিটি ধোনি করলেন সাত বছর মেয়াদে। এর অর্থ, আগামী ৭ বছর ভারতের মোবাইল বাজারে নতুন প্রবেশ করা ম্যাক্স মোবাইলের বিজ্ঞাপনচিত্রে দেখা যাবে ধোনির হাসিমুখ। চুক্তিটি ৭ ডিসেম্বর এবং ৭ বছর মেয়াদি করার পেছনে কারণ, ৭ সংখ্যাটি ধোনির জন্য খুবই সৌভাগ্যের। মজার বিষয় হলো, তাঁর জন্ম তারিখও ৭! ওয়েবসাইট।