ধোনিই অনিশ্চিত!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পুরো সিরিজে ভারতীয় ব্যাটসম্যানদের মধ্যে তিনিই যা লড়ছেন। প্রথম ওয়ানডেতে লড়াকু সেঞ্চুরি করে হারা ম্যাচেও ম্যাচসেরা। দ্বিতীয় ম্যাচে লড়াইটা তো ছিল আরও নিঃসঙ্গ। সেই মহেন্দ্র সিং ধোনিকেই আজ না-ও পেতে পারে ভারত। পিঠে ব্যথার কারণে মর্যাদা রক্ষার এই লড়াইয়ে অধিনায়ক অনিশ্চিত। ধোনির বিকল্প হিসেবে দিনেশ কার্তিককে প্রস্তুত রাখা হয়েছে। এই অনিশ্চয়তার কথা ধোনি নিজেই জানিয়েছেন। সামনেই আবার ইংল্যান্ডের বিপক্ষে ওয়ানডে সিরিজ। ফলে ঝুঁকি না নেওয়াই স্বাভাবিক। ধোনি অবশ্য খেলতেই চান। বিপন্ন দলকে ফেলে যাওয়ার মতো সেনাপতি তো তিনি নন! ওয়েবসাইট।