ধোনিকে আইপিএল ছাড়ার পরামর্শ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কিছুদিন আগেই ভারত ঘরের মাঠে সিরিজ হেরেছে ইংল্যান্ডের কাছে। অনেকেই আইপিলের দিকে তখন তুলেছিলেন অভিযোগের তির। এবার সাবেক অলরাউন্ডার কপিল দেবও সেই সুরেই কথা বললেন। ভারতকে ভরাডুবির হাত থেকে বাঁচাতে অধিনায়ক মহেন্দ্র সিং ধোনির আইপিএল ছেড়ে দেওয়া উচিত বলেই মত কপিলের। কারণটাও ব্যাখ্যা করেছেন, ‘বছরের ৩০০ দিনই খেলাটা সহজ কথা নয়। ও (ধোনিকে) একইভাবে সব সময় খেলে যাবে—এমন আশা করাটাও অন্যায়। ধোনির এখন আইপিএল ছেড়ে দেওয়ার কথা বিবেচনা করা উচিত।’আইপিএল এখন ধোনিদের জন্য সোনার ডিম পাড়া হাঁস। কপিলের পরামর্শ ধোনি শুনবেন বলে মনে হয় না। ওয়েবসাইট।