প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ভালো ঝামেলাই পোহাতে হচ্ছে রাঁচি পুলিশকে। মহেন্দ্র সিং ধোনি যে বারবারই ফাঁকি দিচ্ছেন তাদের। চমকে উঠলেন? ভারত অধিনায়ককে কি তবে হাজতে ভরার পাঁয়তারা করা হচ্ছে! না, ব্যাপারটা সে রকম নয়। ভিআইপিদের যেমন থাকে, ধোনির জন্যও সে রকম নিরাপত্তা প্রহরার ব্যবস্থা করেছে স্থানীয় পুলিশ। কিন্তু প্রতিদিন ভোরে বাইকে চেপে কোথায় যেন হাওয়া হয়ে যান ধোনি। পরে জানা গেছে, স্থানীয় স্টেডিয়ামে খুদে ফুটবলার ও আর্চারদের অনুশীলন দেখতেই এই প্রত্যুষ-ভ্রমণ। কিন্তু এদিকে নিরাপত্তা বাহিনীর তো দফারফা অবস্থা! বাধ্য হয়ে তারা ধোনির পরিবারকে অনুরোধ করেছে বাইকে যদি যেতেই হয়, অন্তত জানিয়ে যেতে। ওয়েবসাইট।