ধোনিকে মিসবাহরসতর্কবার্তা
ভারত-পাকিস্তান মুখোমুখি হবে, আর তার আগে কিছু কথার লড়াই হবে না, তা কি হয়? ১৫ জুন এজবাস্টনে চ্যাম্পিয়নস ট্রফির ম্যাচে মুখোমুখি হতে যাওয়া এই দুই চিরপ্রতিদ্বন্দ্বীর ম্যাচ নিয়ে তাই এখনই জল্পনা-কল্পনা। কিন্তু মাঠের লড়াইয়ে নামার আগে মানসিক লড়াইয়ে এগিয়ে থাকতে হয়, প্রতিপক্ষের দিকে ছুড়ে দিতে হয় কথার তির! কাজটা শুরু করলেন পাকিস্তানের অধিনায়ক মিসবাহ-উল হক। ওডিআই র্যাংকিংয়ে তাঁর দল ভারতের চেয়ে পিছিয়ে আছে সত্যি। কিন্তু মাঠের লড়াইয়ে যে মহেন্দ্র সিং ধোনির দলকে বিন্দুমাত্র ছাড় দেবে না পাকিস্তান, সেই সতর্কবার্তাটা আগাম দিয়ে রাখলেন মিসবাহ।
‘ভারতের বিপক্ষে খেলাটা আমাদের জন্য সব সময় গুরুত্বপূণর্, কারণ এই দুই দেশের বাইরেও সারা পৃথিবীর দর্শক এটা বাড়তি আগ্রহ নিয়ে দেখে। আমরা জয় ছাড়া অন্য কিছু ভাবছি না’—গতকাল নিজের ৪০তম জন্মদিনে দেওয়া এক সাক্ষাৎকারে এভাবেই ধোনির দলকে হুঁশিয়ার করলেন মিসবাহ। এই হুমকি সীমান্ত পেরিয়ে ওপারে যাবে এবং এজবাস্টনের ম্যাচের আগে আরও কয়েকবার ফেরতও আসবে হয়তো। কিন্তু পাকিস্তানের অধিনায়ক তাতে মোটেও ভয় পাচ্ছেন না। পাবেন কেন? ওয়ানডে ক্রিকেটে মুখোমুখি লড়াইয়ে এগিয়ে আছে যে তাঁর দল। এমনকি চ্যাম্পিয়নস ট্রফিতেও এর আগে যে দুবার মুখোমুখি হয়েছে ভারত-পাকিস্তান তাতে শেষ হাসি হেসেছিল তাঁর দলই! ওয়েবসাইট।