ধোনিকে ম্লান করে ফকনার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সেঞ্চুরির পর ধোনির উদ্যাপন। কিন্তু বিফলেই গেল তাঁর অসাধারণ ইনিংসটি। কাল মোহালিতে ষ ওয়েবসাইট
সেঞ্চুরির পর ধোনির উদ্যাপন। কিন্তু বিফলেই গেল তাঁর অসাধারণ ইনিংসটি। কাল মোহালিতে ষ ওয়েবসাইট

যতবারই ধোনি বড় ইনিংস খেলেছে, আমি নিজেকে বোঝাতে চেয়েছি, তাঁর চেয়েও অনেক ভালো খেলোয়াড় আছে। তবে আজ আমি আমার অবস্থান থেকে সরে এলাম।’ ভারতের ইনিংসের তখনো এক বল বাকি। এরই মধ্যে ক্রিকইনফোর ম্যাচ বিবরণীতে একজনের এই মন্তব্য। পরে ফকনারের করা শেষ বলটাও চার মেরেছেন ধোনি।
এই মন্তব্যেই লুকিয়ে ধোনির কালকের অসাধারণ ইনিংসের কথা। কিন্তু তাঁর ১২১ বলে অপরাজিত ১৩৯ রানের অসাধারণ ইনিংসটি মাটি করে দিয়েছে ইশান্ত শর্মার একটা ওভার! লক্ষ্য ৩০৪ রান। ৪৭ ওভার শেষে অস্ট্রেলিয়া ৬ উইকেটে ২৬০। শেষ তিন ওভারে দরকার ৪৪ রান। ইশান্ত শর্মার করা ৪৮তম ওভারেই জেমস ফকনার তুলে নিলেন ৩০ রান (৪৬৬২৬৬)।
শেষ দুই ওভারে দরকার ১৪ রান। শেষ ওভারে ৯। বিনয় কুমারের করা শেষ ওভারের তৃতীয় বলে ছক্কা মেরে হিসাব চুকিয়ে দিলেন ফকনার। হারতে বসা অস্ট্রেলিয়া ৪ উইকেটে জিতল ৩ বল বাকি থাকতেই।
এর আগে ভারত ৭৬ রানেই হারিয়েছিল ৪ উইকেট। এ অবস্থায় উইকেটে নেমে ধোনির ওই ইনিংস। ১২ চারের সঙ্গে পাঁচটি ছক্কা। আগের ম্যাচে ৫২ বলে সেঞ্চুরি করা বিরাট কোহলির সঙ্গে ৭২ রানের জুটি। দলকে ১৪৮ রানে রেখে কোহলির বিদায়ের পর অশ্বিন, ভুবনেশ্বর, বিনয়, ইশান্তদের সঙ্গে নিয়ে ধোনি দলকে তুলে দেন ৩০৩ রানে। গড়লেন প্রথম ভারতীয় হিসেবে মোহালিতে ওয়ানডে সেঞ্চুরির কীর্তি। ধোনির ১৩৯ রান অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রতিপক্ষের কোনো অধিনায়কেরও সর্বোচ্চ।
নিয়মিত উইকেট হারালেও অস্ট্রেলিয়াকে ম্যাচে রেখেছিলেন অ্যাডাম ভোজেস। তবে ধোনি-ভোজেসকে ছাপিয়ে ম্যাচের নায়ক ৬ ছক্কা দুই চারে ২৯ বলে ৬৪ রান করা ফকনার। তথ্যসূত্র: ক্রিকইনফো।
সংক্ষিপ্ত স্কোর: ভারত: ৫০ ওভারে ৩০৩/৯ (ধোনি ১৩৯*, কোহলি ৬৮, অশ্বিন ২৮, রায়না ১৭, রোহিত ১১, ভুবনেশ্বর ১০; জনসন ৪/৪৬, ম্যাক্সওয়েল ১/৮, ম্যাকাই ১/৪৯, ফকনার ১/৬৫, ওয়াটসন ১/৭৪)। অস্ট্রেলিয়া: ৪৯.৩ ওভারে ৩০৪/৬ (ভোজেস ৭৬*, ফকনার ৬৪*, বেইলি ৪৩, ফিঞ্চ ৩৮, হাডিন ২৪, হিউজ ২২, ওয়াটসন ১১; বিনয় ২/৫০, জাদেজা ১/৩১, ভুবনেশ্বর ১/৫০, ইশান্ত ১/৬৩)। ফল: অস্ট্রেলিয়া ৪ উইকেটে জয়ী। ম্যান অব দ্য ম্যাচ: জেমস ফকনার।