ধোনিদের সমালোচনায় কপিল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ইংল্যান্ডের মাটিতে ভারতের প্রথম সিরিজ জয় অজিত ওয়াদেকারের নেতৃত্বে, ১৯৭১ সালে। সেবার তিন টেস্টের সিরিজ ১-০-তে জিতেছিল ভারত। এর পর কপিল দেবের নেতৃত্বে আসে দ্বিতীয় সিরিজ জয়, সেটি ১৯৮৬ সালে। এবার তিন টেস্টের সিরিজ ভারত জিতে নেয় ২-০-তে। ভারতের বিশ্বকাপজয়ী অধিনায়ক কপিল এবার মুখ খুললেন। বললেন, আরেক বিশ্বকাপজয়ী অধিনায়ক মহেন্দ্র সিং ধোনির নেতৃত্বে ইংল্যান্ডে গিয়ে দলের নাকানিচুবানি খাওয়া নিয়ে। সমালোচনা করলেন সিনিয়র ক্রিকেটারদের।‘ভারতীয় খেলোয়াড়েরা পুরো একটা দল হয়ে খেলছে না। আমি কাউকে দোষ দিচ্ছি না। আমিও মনে করি, ওরা খুব বেশি ক্রিকেট খেলছে। বিশ্বকাপ জয়ের মাত্র চার দিনের মাথায় ওরা আইপিএল খেলতে নেমে গেল। এর পর ওয়েস্ট ইন্ডিজ সফর। সেখান থেকে ইংল্যান্ডে। আমার মতে, ওরা যতটা না খেলাটির প্রতি ভালোবাসা থেকে খেলছে, তার চেয়েও বেশি খেলছে স্রেফ খেলার জন্য’—বলেছেন কপিল।সিনিয়র ক্রিকেটাররা তাঁদের বাড়তি দায়িত্বটাও পালন করছেন না বলে মন্তব্য করেছেন তিনি। বলেছেন, সিনিয়ররা দলের তরুণদের কাছে গিয়ে কোনো পরামর্শই দিচ্ছেন না। অন্তত সেটি তাঁর নজরে পড়েনি, ‘কোনো ক্রিকেটারকেই দেখলাম না তরুণ বোলারকে গিয়ে বলতে তোমার এভাবে বল করা উচিত। ধোনি নিজে এগিয়ে এসে ইশান্তকে এ ব্যাপারে বলতে পারত। মিডিয়া ওকে বলে ক্যাপ্টেন কুল। ও মনে করে, সবারই নিজ নিজ দায়িত্বটা জেনে রাখা উচিত। কিন্তু বাস্তবতা হলো, ভারতীয় ক্রীড়াঙ্গনে আমরা এখনো সেই মানে পৌঁছাইনি যেখানে সবাই নিজের নিজের দায়িত্বটা বোঝে। এখনো তরুণেরা দলের অধিনায়ক আর সিনিয়রদের দিকে তাকিয়ে থাকে। আমাদের এমন একজনকে দরকার যে হবে আক্রমণাত্মক। কিন্তু আমাদের সিনিয়ররা এত বেশি সিনিয়র হয়ে গেছে ওরা এখন আর আক্রমণাত্মক হতে চায় না।’ ওয়েবসাইট।