ধোনিবিহীন ভারতের সামনে লক্ষ্য ৩৪৯

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মাত্র কয়েকদিনের ব্যবধানেই কী পাল্টে গেল ভারত আর শ্রীলঙ্কার ক্রিকেট অঙ্গন? ত্রিদেশীয় সিরিজের আজকের ম্যাচটি দেখলে হয়তো বিশ্বাসই হবে না যে এই শ্রীলঙ্কাকেই কয়েকদিন আগে মাত্র ১৮১ রানে আটকে দিয়েছিল ভারত। সেই লঙ্কানরা আজ টসে হেরে ব্যাট করতে নেমে পুরো ৫০ খেলে উইকেট হারায় মাত্র একটি। স্কোরবোর্ডে তারা জমা করেছে ৩৪৮ রান।আজ সেঞ্চুরি পেয়েছেন দুই লঙ্কান ওপেনার। উপুল থারাঙ্গা শুরু থেকে শেষ পর্যন্ত ব্যাট করে ১৭৪ রানে অপরাজিত ছিলেন। মাহেলা জয়াবর্ধনে করেছেন ১০৭ রান।মহেন্দ্র সিং ধোনি না থাকায় ভারতের অধিনায়কত্বের দায়িত্ব সামলাতে হচ্ছে বিরাট কোহলিকে। টসে জিতে বোলিংয়ের সিদ্ধান্ত নিয়ে হয়তো এখন আক্ষেপই করতে হচ্ছে তাঁকে। শ্রীলঙ্কার উদ্বোধনী জুটিটা ভাঙ্গার জন্য এখন পর্যন্ত সাতজন বোলার ব্যবহার করেছেন ভারতীয় অধিনায়ক। কোহলি নিজেও বোলিং করেছেন দুই ওভার। কিন্তু কোন লাভ হয়নি। ত্রিদেশীয় সিরিজের প্রথম দুই ম্যাচে ভারত ও শ্রীলঙ্কার বিপক্ষে জয় পেয়েছে স্বাগতিক ওয়েস্ট ইন্ডিজ। আজ নিজেদের দ্বিতীয় ম্যাচে মুখোমুখি হয়েছে ভারত ও শ্রীলঙ্কা।