ধোনির অস্বীকার
এর আগে কখনোই দক্ষিণ আফ্রিকার মাটি থেকে সিরিজ জয় করতে পারেনি ভারতীয় দল। আগামী ডিসেম্বরে এই না পাওয়ার হতাশা পূরণের লক্ষ্যে নিজেদের সতেজ রাখতে নিউজিল্যান্ডের বিপক্ষে ওয়ানডে সিরিজে অংশ নেবেন না অধিনায়কসহ ভারতের কয়েকজন শীর্ষস্থানীয় ক্রিকেটার—বোর্ডের ঘনিষ্ঠ সূত্রের বরাত দিয়ে প্রকাশিত এ খবর অস্বীকার করেছেন মাহেন্দ্র সিং ধোনি।পিটিআই জানিয়েছে, আজ রোববার এক সংবাদ সম্মেলনে ভারতীয় অধিনায়ক বলেন, ‘কোনো ক্রিকেটার বোর্ডের কাছে এ ধরনের কোনো আবেদন করেনি। বোর্ডও এ-সংক্রান্ত কোনো আবেদন পায়নি। আমি শুধু এটুকুই বলতে পারি।’কাল রোববার গোয়ায় অস্ট্রেলিয়ার বিপক্ষে শেষ ম্যাচে বাধা হয়ে দাঁড়িয়েছে বৃষ্টি। ৪ নভেম্বর থেকে শুরু হবে নিউজিল্যান্ডের বিপক্ষে তিন ম্যাচের টেস্ট সিরিজ। ধোনি বলেন, ‘কালকের ম্যাচটি আমাদের কাছে অনেক বেশি গুরুত্বপূর্ণ। নিউজিল্যান্ডের বিপক্ষে টেস্ট সিরিজের পর কী হবে, এ নিয়ে এখনই ভাবতে রাজি নই আমি।’