প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
আন্দ্রে পিরলো একবার বলেছিলেন, বড় ম্যাচের আগের দিনটা তিনি ঘুমিয়ে কাটান। চাপ কাটানোর জন্য ধোনিরা এবার সে রকম একটা কাজই করলেন। অস্ট্রেলিয়ার সঙ্গে আজ ভারতের মহাগুরুত্বপূর্ণ ম্যাচ, হেরে গেলেই বিদায় নিতে হবে টি-টোয়েন্টি বিশ্বকাপ থেকে। তার আগে পরশু মহেন্দ্র সিং ধোনি ও রোহিত শর্মা পুরো দিনটা কাটালেন গলফ কোর্সে। সঙ্গে ছিলেন ভারতের টিম ডিরেক্টর রবি শাস্ত্রীও। অন্য সতীর্থরা তখন অবশ্য অনুশীলন করছেন জিমে, ধোনি আর রোহিত নির্ভার সময় কাটিয়েছেন গলফ খেলে। ধোনির এই ‘কৌশল’ অবশ্য নতুন নয়, এশিয়া কাপ ফাইনালের আগেও কুর্মিটোলা গলফ কোর্সে সময় কাটিয়েছিলেন। সেবার গলফ-কৌশল কাজে দিয়েছিল, দেখা যাক এবার টোটকাটা কাজে লাগে কি না! স্পোর্টসকিডা।