ধোনির গাড়ি
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বড্ড ‘অসামাজিক’ মহেন্দ্র সিংহ ধোনি। এভাবে কোনো অধিনায়ক দলছুট হন! গতকাল হয়ে যাওয়া সিরিজের চতুর্থ ওয়ানডে খেলতে তাঁর শহর রাঁচিতে এসেছে নিউজিল্যান্ড ও ভারত দল। তাই বলে টিম বাস ছেড়ে নিজের বিলাসবহুল হ্যামারে চেপে বসবেন! তা দেখে নিউজিল্যান্ডের খেলোয়াড়েরা তো থ। অবশ্য নিজের গাড়ির প্রতি ধোনির পাগলাটে ভালোবাসা তো অজানা নয়। সুযোগ পেলেই নিজের বাইক বা গাড়ি নিয়ে রাঁচির রাস্তায় গতির ঝড় তোলেন ভারতের ওয়ানডে ও টি-টোয়েন্টি অধিনায়ক। এবারও ব্যতিক্রম হলো না। গাড়িতে উঠেই দুই দলের টিম বাসকে অতিক্রম করে চলে গেলেন ধোনি। তাঁর গাড়ি ও গতির এমন ঝড় দেখে কিউই খেলোয়াড়দের মুখ গেল হাঁ হয়ে। বিশেষ করে টম ল্যাথাম ও রস টেলরের। নিউজ ১৮।