ধোনির জেদ
গ্রুপ পর্ব শেষ হয়ে এলেও এখনো কোয়ার্টার ফাইনাল নিশ্চিত করতে পারেনি ভারত। বরং আজ বাংলাদেশ এবং কাল তাদের বিপক্ষে ওয়েস্ট ইন্ডিজ জিতলে মহেন্দ্র সিং ধোনিদের জন্য এই পথটা হয়ে যাবে বন্ধুর। কপালে ভাঁজ পড়ারই কথা ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ডের (বিসিসিআই)।শোনা যাচ্ছে, মূল একাদশ নিয়ে অধিনায়কের সঙ্গে নির্বাচকদের এরই মধ্যে লেগে গেছে। নির্বাচকেরা পীযূষ চাওলার পরিবর্তে রবিচন্দ্রন অশ্বিনকে খেলাতে চাইলে তাতে বাধা হয়ে আছেন অধিনায়ক। ‘জেদি’ ধোনির সঙ্গে পেরে উঠছেন না বিসিসিআইর কর্তা কিংবা নির্বাচকেরা।আগামীকাল ড্যারেন স্যামিদের সঙ্গে গুরুত্বপূর্ণ ম্যাচের আগে এ নিয়ে প্রধান নির্বাচক কৃষ্ণমাচারি শ্রীকান্তের সঙ্গে অধিনায়ক দলের সঙ্গে বৈঠকে উত্তপ্ত বিতর্কও হয়েছে। এ ছাড়া অন্য দুজন নির্বাচক ধোনির সঙ্গে দেখা করে বলেছেন, ‘চাওলাকে যথেষ্ট সুযোগ দেওয়া হয়েছে। এখন সময় এসেছে অশ্বিনকে একটা সুযোগ দেওয়ার।’ যদিও বিসিসিআই এসব গুজব বলে উড়িয়ে দিয়েছে। দল গঠন নিয়ে বোর্ড ও নির্বাচকদের সঙ্গে অধিনায়কের এই দ্বন্দ্ব আরও স্পষ্ট হয় কাল। এদিন অনুশীলন শেষে পূর্বনির্ধারিত সংবাদ সম্মেলনে আসেননি ধোনি। পাছে দল নিয়ে সাংবাদিকেরা প্রশ্ন করলে বিব্রতকর পরিস্থিতির সৃষ্টি হয়, হতে পারে এ জন্যই এমন কৌশল। তবে অশ্বিনের বিষয়টি নিশ্চিত না হলেও ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সুরেশ রায়নাকে দেখা যেতে পারে। তবে কাকে বসিয়ে তাঁকে নেওয়া হবে সেটাও একটা ধাঁধা। ওয়েবসাইট।