ধোনির নতুন চ্যালেঞ্জ
দক্ষিণ আফ্রিকার মাটিতে কখনো টেস্ট সিরিজ জিততে পারেনি ভারত। টেস্ট র্যাঙ্কিংয়ের এক নম্বর দল হিসেবে এবারের দক্ষিণ আফ্রিকা সিরিজ তাই ভারতের জন্য ছিল চ্যালেঞ্জ। দক্ষিণ আফ্রিকায় পা দেওয়ার পর থেকেই এবার তাই কম বাঁকা কথা শুনতে হয়নি মহেন্দ্র সিং ধোনির দলকে।এবি ডি ভিলিয়ার্স বলেছিলেন, যারা দক্ষিণ আফ্রিকায় কখনো সিরিজ জিততে পারেনি তারা আবার এক নম্বর কিসের! ভারত সত্যিই এক নম্বর দল কি না, সেটা প্রমাণিত হবে এই সিরিজে। তিন টেস্টের সিরিজ ১-১-এ ড্র হওয়ার পর ডি ভিলিয়ার্স কি ভারতের শ্রেষ্ঠত্ব মেনে নিয়েছেন? ভারতের অধিনায়ক ধোনি কিন্তু তাঁর দলের পারফরম্যান্সে সন্তুষ্ট। জিতে ইতিহাস গড়া না হোক, বৈরী পরিবেশ, প্রতিকূল কন্ডিশনে বিশ্বের দুই নম্বর দলের বিপক্ষে সিরিজ ড্র করতে পারাটাও অনেক। প্রথম টেস্ট হেরেও সিরিজ ড্র করেছে ভারত। ধোনির দৃষ্টি এখন সামনের নতুন চ্যালেঞ্জের দিকে। এ বছরই ওয়েস্ট ইন্ডিজ, ইংল্যান্ড ও অস্ট্রেলিয়া সফরে যাবে ভারত। এএফপি, ওয়েবসাইট।