ধোনির পাওয়ার সিরিজ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

টি-টোয়েন্টিতে বদলা নেওয়ার সুযোগ আসছে আগামী পরশু। টেস্টের বদলা নেওয়ার সুযোগ আসবে সামনে। বাকি বদলাটা নেওয়া হয়ে গেল। ইংল্যান্ড সফরে ওয়ানডেতে কোনো ম্যাচ না জেতার প্রতিশোধ নিল নিজেদের মাটিতে ইংল্যান্ডকে ধবলধোলাই করে। টেন্ডুলকার-শেবাগ-জহিরবিহীন তরুণ ভারতীয় দলের এভাবে ঘুরে দাঁড়ানো নিশ্চয়ই তৃপ্তি দেবে মহেন্দ্র সিং ধোনিকে। তৃপ্ত হবেন নিজের পারফরম্যান্সেও। সামনে থেকেই নেতৃত্ব দিয়েছেন দলকে, হয়েছেন সিরিজ-সেরা। ইংল্যান্ডে ওয়ানডে সিরিজের শেষ দুই ম্যাচে অপরাজিত ছিলেন, আর সদ্য সমাপ্ত সিরিজে ৪ ইনিংস ব্যাট করে আউট হননি একবারও। ব্যাট হাতে অনেকগুলো মাইলফলক ছুঁয়েছেন কিংবা ছোঁয়ার কাছাকাছি গিয়েছেন ধোনি। আগের মতো এখন আর শুরু থেকেই মারমার-কাটকাট ব্যাটিং করেন না। শুরুতে ইনিংস গড়ে তোলেন ধীরেসুস্থে, ঝড় তোলেন থিতু হওয়ার পর। এতে স্ট্রাইক রেট হয়তো এক শর আশপাশ থেকে ৮৮-তে নেমে এসেছে, কিন্তু বেড়েছে কার্যকারিতা ও ধারাবাহিকতা। পাশের পরিসংখ্যানই এসবের প্রমাণ। ওয়েবসাইট।