ধোনির পাশে কপিল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

‘ওকে দিয়ে আর চলে না।’ মহেন্দ্র সিং ধোনিকে এখন এ কথাও শুনতে হচ্ছে। গত টি-টোয়েন্টি বিশ্বকাপে ব্যর্থ ভারত। চলতি চ্যাম্পিয়নস লিগেও জ্বলে উঠতে পারছে না চেন্নাই সুপার কিংস। ধোনির জাদু ফুরিয়ে গেছে বলেই মনে করছেন অনেকে। ২০১৫ বিশ্বকাপ নিয়ে এখনই নতুন করে ভারতীয় ক্রিকেট বোর্ডকে ভাবার পরামর্শ তাঁদের। কিন্তু নিন্দুকদের সঙ্গে একমত নন কপিল দেব। ভারতের বিশ্বকাপজয়ী প্রথম অধিনায়ক মনে করেন, ধোনির ওপর প্রত্যাশা বেশি বলেই সামান্য ব্যর্থতাও বরদাস্ত করে না কেউ।‘আমরা কীভাবে আশা করি ও আমাদের প্রত্যেকটা টুর্নামেন্টই জেতাবে? আমরা এমন একজন অধিনায়ক পেয়েছি, যে ভারতকে টেস্টে এক নম্বর দল বানিয়েছিল। ও আমাদের ৫০ ওভারের বিশ্বকাপ জিতিয়েছে, টি-টোয়েন্টি বিশ্বকাপও। এসব কারণেই ওর প্রতি আমাদের প্রত্যাশা এখন অনেক বেশি। আর তাই একবার ব্যর্থ হলেই লোকে ওর দিকে আঙুল তুলতে শুরু করে’—বলেছেন সাবেক অলরাউন্ডার। ধোনি নিজেও কিছু দিন আগে বলেছিলেন ২০১৫ বিশ্বকাপে দলকে নেতৃত্ব দেবেন কি না সেটি নিয়ে ভাবতে চান। যদি নেতৃত্ব না-ই দেন, তবে যথেষ্ট আগেই সরে দাঁড়াবেন যেন নতুন অধিনায়ক সময় পান দলকে নিজের মতো করে সাজিয়ে নেওয়ার। অনেকেরই মত, ধোনির ওপর থেকে অধিনায়কত্বের চাপ কমাতে তিন ধরনের ক্রিকেটে আলাদা আলাদা অধিনায়ক দেওয়া হোক। কেউ কেউ ধোনিকে অন্তত টি-টোয়েন্টি অধিনায়কের পদ থেকে মুক্তি দেওয়ার পক্ষেও। তবে এ নিয়ে একমত নন কপিল। তাঁর দৃষ্টিতে ধোনির বিকল্প নেই ভারতে। তার চেয়েও বড় কথা, ধোনি তিন ধরনের ক্রিকেটেই দলকে সামলাতে পারছেন ভালোমতো, ‘যখন একজন অধিনায়কই তিন ধরনের ক্রিকেটে নেতৃত্ব ভালোভাবে দিচ্ছে, তখন সমস্যাটা কোথায়? ও অনেক বড় মাপের খেলোয়াড় বলেই (ছোটখাটো ব্যর্থতাকেও) লোকে ওর দিকে আঙুল তুলছে।’ ওয়েবসাইট।