ধোনির বদলি রায়ডু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আম্বাতি রায়ডুর জাতীয় দলভাগ্য বাঁধা বুঝি অন্যের চোটে! গত ডিসেম্বরে চোট পাওয়া মনোজ তিওয়ারির বদলি হিসেবে এসেছিলেন ইংল্যান্ডের বিপক্ষে টি-টোয়েন্টির ভারতীয় দলে। মহেন্দ্র সিং ধোনির চোটে এবার সুযোগ পেলেন ওয়েস্ট ইন্ডিজে ত্রিদেশীয় সিরিজের ভারতীয় দলে। হ্যামস্ট্রিংয়ের চোটে টুর্নামেন্ট শেষ হয়ে গেছে ভারত অধিনায়কের।
এমনিতে ‘সুপারফিট’ হিসেবে একটা পরিচিতি আছে ধোনির, ক্যারিয়ারে চোট-আঘাতের সঙ্গে সাক্ষাৎ হয়েছে খুব কমই। এবার হ্যামস্ট্রিংয়ে টান লেগেছে গত রোববার নিজেদের প্রথম ম্যাচে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে। ব্যাটিংয়ের সময়ই টান লাগে, পরে আর ফিল্ডিংয়েও নামেননি। দলে দিনেশ কার্তিক থাকায় উইকেটকিপিং নিয়ে ঝামেলায় পড়তে হচ্ছে না ভারতকে। রায়ডু এবার ঘরোয়া মৌসুমে ছিলেন দুর্দান্ত ফর্মে। রঞ্জি ট্রফিতে ৬০.৫৪ গড়ে করেছিলেন ৬৬৬ রান, ইরানি ট্রফির ফাইনালে করেছিলেন ৫১ ও অপরাজিত ১৫৬। গতবার তিওয়ারির বদলে দলে এলেও খেলার সুযোগ হয়নি। এবার কি সুযোগ মিলবে অভিষেকের? ওয়েবসাইট।