প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
টুইটারে ভারতের ক্রিকেট অধিনায়কের পরেই লেখা বাইকার। একটি-দুটি নয়, এক ডজন বাইকের মালিক তিনি। মহেন্দ্র সিং ধোনির বাইক-প্রীতিটা তো বোঝাই যায়! সেই প্রীতির মাত্রা কতটা, সেটার একটা প্রমাণও দিয়েছেন কাল। নিজের কেনা প্রথম বাইক, ইয়ামাহা রাজদূতের একটা ছবি দিয়েছেন টুইটারে। তবে সেটা নাটবল্টু খোলা অবস্থায়। গত কিছুদিন মহাব্যস্ত ক্রিকেট ক্যারিয়ার থেকে একটু ছুটি মিলেছে। সেই সুযোগে কাল নিজের মোটরবাইকের বিভিন্ন অংশ খুলে আলাদা করে ফেলেছেন ধোনি। সঙ্গে লিখেছেন, ‘আলাদা করে তো মজাই পেলাম, এখন কে আবার জুড়ে দেবে কে জানে!’ ওয়েবসাইট।