প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
৩১৯ রানে পরাজয়। ট্রেন্টব্রিজে টস জিতে ইংল্যান্ডকে ব্যাট করতে পাঠানোর সময় মহেন্দ্র সিং ধোনি একবারও কি ভেবেছিলেন এই পরিণতি? তবে ধোনির চেয়েও দুর্ভাগা আরও ১২ জন অধিনায়ক আছেন, যাঁরা প্রথমে ফিল্ডিং নিয়ে আরও বড় ব্যবধানে হেরেছেন। সবার আগে দক্ষিণ আফ্রিকান পার্সি শেরওয়েলের নাম। ১৯১০-১১ মৌসুমে অস্ট্রেলিয়ার কাছে ৫৩০ রানে হেরেছিল তাঁর দল। ২০০৪-০৫ মৌসুমে অস্ট্রেলিয়ার কাছে ইনজামাম-উল হকের পাকিস্তান হারে ৪৯১ রানে। অস্ট্রেলিয়ার গ্রেগ চ্যাপেলও ১৯৭৯-৮০ মৌসুমে ওয়েস্ট ইন্ডিজকে ব্যাট করতে পাঠিয়ে হেরেছিলেন ৪০৮ রানে। তবে তাঁদের মধ্যে প্রথম ইনিংসে এগিয়ে থেকেও হেরেছেন শুধু ধোনিই।