ধোনির বিমা
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
এই মুহূর্তে বিশ্বের সবচেয়ে দামি ক্রিকেটার কে? এমন জরিপ হয়নি, তবে মহেন্দ্র সিং ধোনির নাম আসছে। একে তো ভারতকে বিশ্বকাপ জিতিয়েছেন, তার ওপর আজ শুরু আইপিএলের সর্বোচ্চ অঙ্কের বিমার কথা যদি ধরেন, তাহলে ধোনিকেই ওই স্বীকৃতিটা দিতে হবে। ভারতের বিশ্বকাপজয়ী অধিনায়কের নামে ৩৪ কোটি রুপির বিমা করল ওরিয়েন্টাল ইনস্যুরেন্স কোম্পানি। এরই মধ্যে চেন্নাই সুপার কিংস ১৬ লাখ রুপির প্রিমিয়াম করিয়েছে ধোনির নামে। এই বিমার মধ্যে রয়েছে ভ্রমণ-ঝুঁকি, জরুরি চিকিৎসা, ব্যক্তিগত দুর্ঘটনা এবং মালামাল হারানোর বিমা। ধোনির পর সুরেশ রায়নার বিমা করিয়েছে চেন্নাই। রায়নার অঙ্কটাও কম নয়—সাড়ে বিশ কোটি রুপি। একই অঙ্কের বিমা করানো হয়েছে কোচির অধিনায়ক মাহেলা জয়াবর্ধনের নামেও। মুম্বাই ইন্ডিয়ানসের শচীন টেন্ডুলকারের বিমার অঙ্কটা একটু কমই সেই তুলনায়—‘মাত্র’ ১২ কোটি রুপি। ওয়েবসাইট।