ধোনির মামলা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মহেন্দ্র সিং ধোনি ম্যাচ ফিক্সিংয়ে জড়িত—এমন কোনো খবর কিংবা কারও সাক্ষাৎকার সম্প্রচার করতে পারবে না জি মিডিয়া করপোরেশন। মাদ্রাজ হাইকোর্ট কাল এই অন্তর্বর্তী আদেশ দিয়েছেন। আইপিএল ফিক্সিং নিয়ে গঠিত তদন্ত কমিটির প্রতিবেদনে ধোনিসহ আছে বেশ কজন নামী ক্রিকেটারের নাম, এমন খবর প্রচার করেছিল জি মিডিয়া। ১০০ কোটি রুপির ক্ষতিপূরণ দাবি করে এর পরই মানহানির মামলা করেছিলেন ভারতীয় অধিনায়ক। ওয়েবসাইট।