প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
এত দিন ২২ গজে হেলিকপ্টার শট খেলেছেন। এবার সত্যি সত্যি হেলিকপ্টার থেকে লাফ দিতে হচ্ছে মহেন্দ্র সিং ধোনিকে। কোনো চলচ্চিত্র বা বিজ্ঞাপনের শুটিং নাকি? না, ভুলটা এখনই ভাঙিয়ে দেওয়া দরকার। প্যারাস্যুট পরে যেমন ছত্রীসেনা লাফ দেন, একই কাজ করতে হবে ধোনিকে! শখের বশে নয়, সামরিক বাহিনীর প্রশিক্ষণের অংশ হিসেবেই ধোনিকে এটা করতে যাচ্ছে। ২০১১ সালে ভারতের সামরিক বাহিনীর সম্মানজনক লেফটেন্যান্ট কর্নেল পদ পেয়েছিলেন। এরপর টুকটাক প্রশিক্ষণেও অংশ নিয়েছেন। তবে আগ্রার প্রশিক্ষণকেন্দ্রে আকাশ থেকে লাফ দেওয়ার রোমাঞ্চকর অনুভূতি এই প্রথম হতে যাচ্ছে ধোনির। লাফ দিতে হবে ১৫ হাজার ফুট ওপর থেকে পিঠে ২২ কেজি বোঝা নিয়ে! ‘ক্যাপ্টেন কুল’ কি এবার নির্বিকার থাকতে পারবেন? টাইমস অব ইন্ডিয়া।