ধোনির হাতে শ্রেষ্ঠত্বের স্মারক
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
নিশ্চিত হয়েছিল দুই মাস আগেই। আইসিসি ওয়ানডে চ্যাম্পিয়নশিপের সুদৃশ্য ট্রফি ও চেকটি কাল হাতে পেলেন মহেন্দ্র সিং ধোনি। কার্ডিফের সোয়ালেক অনুষ্ঠানে কাল ছিল ভারতের অনুশীলন। এরই একফাঁকে ছোট্ট ও অনাড়ম্বর এক আয়োজনে ধোনির হাতে ট্রফি ও ১ লাখ ৭৫ হাজার ডলারের চেক তুলে দেন আইসিসির সাবেক প্রধান ডেভিড মরগান। নিয়ম অনুযায়ী, প্রতিবছরের ১ এপ্রিল র্যাঙ্কিংয়ের শীর্ষে থাকা দলকে দেওয়া হয় ট্রফি ও চেক।সাম্প্রতিক ফিক্সিং-বিতর্কের কারণে সংবাদমাধ্যম থেকে দূরত্ব রেখে চলছেন ধোনি। ট্রফি পাওয়ার পরও সংবাদমাধ্যমের সঙ্গে কথা বলেননি। তবে ড্রেসিংরুমে ঢোকার আগে শুধু বলেছেন, ‘এই ট্রফি আমার একার নয়, গোটা দলের।’ ১১৯ পয়েন্ট নিয়ে আইসিসি ওয়ানডে র্যাঙ্কিংয়ে এখনো শীর্ষে আছে বিশ্ব চ্যাম্পিয়ন ভারত। আজ তারা চ্যাম্পিয়নস ট্রফির প্রস্তুতি ম্যাচ খেলবে অস্ট্রেলিয়ার বিপক্ষে। ওয়েবসাইট।