ধোনির ১০০ কোটি রুপি ক্ষতিপূরণ দাবি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মহেন্দ্র সিং ধোনি। ছবি: প্রথম আলো
মহেন্দ্র সিং ধোনি। ছবি: প্রথম আলো

আইপিএল ফিক্সিং কেলেঙ্কারি নিয়ে ফেব্রুয়ারিতে বোমা ফাটিয়েছিল জি টিভি ও জি নিউজ। জি নিউজের একটি খবরে বলা হয়েছিল, ‘পুলিশ কর্মকর্তা সামপাথের জিজ্ঞাসাবাদে উত্তম জৈন ওরফে কিটি নামের এক বাজিকর সরাসরি ধোনি-রায়নার নাম উল্লেখ করেছেন।’ এরপর জি নিউজের এক প্রতিবেদক এ প্রসঙ্গে ধোনিকে প্রশ্ন করলে তিনি উত্তর দিতে অস্বীকার করেন। ধোনিকে জড়িয়ে আইপিএল ফিক্সিং কেলেঙ্কারি নিয়ে জি গ্রুপের একটির পর একটি সংবাদে অনেকের মনেই প্রশ্নের বুদবুদ তৈরি হয়—ধোনি কি সত্যি জড়িত?
ধোনি অবশ্য হাত গুটিয়ে বসে থাকেননি। আদালতের দ্বারস্থ হয়েছেন। মাদ্রাজ উচ্চ আদালতে ১০০ কোটি রুপি ক্ষতিপূরণ চেয়ে প্রাইভেট টেলিভিশন নেটওয়ার্ক জির বিরুদ্ধে মামলা ঠুকে দিয়েছেন। এরই মধ্যে ভারতীয় অধিনায়কের পক্ষে অন্তর্বর্তীকালীন আদেশ দিয়েছেন আদালত। আদালতের আদেশে জি গ্রুপের ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়াকে ধোনিকে জড়িয়ে ম্যাচ ফিক্সিং-সংক্রান্ত যেকোনো ধরনের সংবাদ পরিবেশন করতে নিষেধ করা হয়েছে। ভারতীয় অধিনায়কের দাবি, এ ধরনের অনৈতিক কর্মকাণ্ডে তাঁর জড়িত থাকার ভিত্তিহীন সংবাদের মাধ্যমে অর্জিত সুনাম-খ্যাতি কলঙ্কিত করার চেষ্টা করা হচ্ছে। এ কারণেই ক্ষতিপূরণ চান তিনি। ওয়েবসাইট।