ধোনির ‘রক্ষাকবচ’ ইশান্ত!
টেস্টের দ্বিতীয় দিনে কেন বোলিং করতে গেলেন উইকেটরক্ষক মহেন্দ্র সিং ধোনি নিজেই? কেন অধিনায়ক হিসেবে তিনি ব্যবহার করলেন না পেসার ইশান্ত শর্মাকে? প্রশ্ন দুটি তুলে ধোনিকে কাঠগড়ায় দাঁড় করিয়েছেন সমালোচকেরা। সন্দেহ নেই, আজ ‘ঐতিহাসিক’ লর্ডস টেস্টে ভারতীয় দল হেরে গেলে ধোনিকে ঘায়েল করার জন্য এই প্রশ্নগুলোই সবচেয়ে বড় অস্র হিসেবে কাজ করবে।ধোনির সিদ্ধান্ত নিয়ে যখন সমালোচনা চলছে, তখন তাঁকে রক্ষায় এগিয়ে এসেছেন ইশান্ত শর্মা। ইশান্ত জানিয়েছেন, ওই দিন ধোনির কাছে বিশ্রাম চেয়েছিলেন তিনি। তাঁকে বিশ্রাম দিতেই বল তুলে নিতে হয়েছিল অধিনায়ককে।‘আমিও মানুষ। নিজের শরীরের দিকে লক্ষ্য রাখতে হয় আমাকে। সামনে তিনটি টেস্ট বাকি। ওই দিন প্রথম সেশনে ১১ ওভার বোলিং করেছিলাম। বিরতির সময় ধোনি আমার কাছে জানতে চান, মধ্যাহ্ন ভোজনের পর আমি বোলিং করে যেতে চাই, নাকি বিশ্রাম চাই। তখন আমি তাঁকে জানাই, বিশ্রাম চাই’—ধোনির সিদ্ধান্তে ভুল ছিল না জানিয়ে সাংবাদিকদের বলেন ইশান্ত।ইশান্তের মতে, দ্বিতীয় দিনে একটানা বোলিং করেই ইনজুরিতে পড়েছেন জহির খান। ওই দিন বিশ্রাম না নিলে নিজের পরিণতিও একই হতে পারত বলে মনে করেন ইশান্ত, ‘আমি খুশি। ওই দিন যদি একই উদ্যমে বোলিং করে যেতাম, আমার পরিণতিও ওর মতো হতে পারত।’ ওয়েবসাইট।