নকআউট পর্বে টিটি দল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ক্রীড়া প্রতিবেদক  টোকিওতে অনুষ্ঠানরত বিশ্ব টেবিল টেনিস চ্যাম্পিয়নশিপে খেলা হচ্ছে পাঁচটি বিভাগে। সর্বনিম্ন পঞ্চম বিভাগে খেলে বাংলাদেশ পুরুষ দল রানার্সআপ হয়েছে। চতুর্থ বিভাগে খেলা বাংলাদেশ মহিলা দল পেয়েছে চতুর্থ স্থান।
রানার্সআপ হওয়ার সুবাদে পুরুষ দলের সামনে নকআউট পর্বে খেলার সুযোগ। এই বিভাগের সেরা তিন দল খেলবে র্যাঙ্কিংয়ের ৯৭ থেকে ১০৫তম হওয়ার জন্য। গ্রুপের পাঁচ ম্যাচে চার জয় ও এক হারে বাংলাদেশের পয়েন্ট ৯।