নকআউট পর্বে নাটক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

যুব বিশ্বকাপের নকআউট পর্ব শুরু হতেই নাটক। মিসরকে ২-১ গোলে হারিয়ে কোয়ার্টার ফাইনালে উঠেছে আর্জেন্টিনা। ম্যাচের তিনটা গোলই হয়েছে পেনাল্টিতে! টাইব্রেকে ক্যামেরুনকে হারিয়ে কোয়ার্টার ফাইনালে উঠে গেছে মেক্সিকো। শেষ ষোলোতে উঠে আসা দলগুলোর মধ্যে চমক ছিল গুয়াতেমালা। নিচু সারির এই দলকে পর্তুগাল হারিয়েছে ঠিকই, কিন্তু সাত মিনিটে আসা সেই গোলটিও ছিল পেনাল্টি থেকে। পেনাল্টি গোলের সবচেয়ে বড় নাটকটা হয়েছে স্বাগতিক কলম্বিয়া-কোস্টারিকা ম্যাচটিতে। ৯২ মিনিট পর্যন্ত ২-২ গোলে সমতা ছিল, একদম শেষ বাঁশি বাজার আগ মুহূর্তে পেনাল্টি পেয়ে যায় কলম্বিয়া। ৯৩ মিনিটে জেমস রদ্রিগেজের গোলটিই কোয়ার্টারে তুলে দেয় স্বাগতিকদের।টাইব্রেকারে নিষ্পত্তি হওয়া ক্যামেরুন-মেক্সিকো ম্যাচটিতেও ছিল নাটক। ৭৯ মিনিটে ক্যামেরুনকে এগিয়ে দিয়েছিলেন ফ্রাঙ্ক ওহান্দজা। দুই মিনিটের মধ্যেই গোলটা শোধ করে দেন মেক্সিকোর কার্লোস ওরান্তিয়া। শেষ পর্যন্ত টাইব্রেকারে যায় ম্যাচ। তিনটা শট নিয়ে একটাও গোলে ঢোকাতে পারেনি ক্যামেরুন। প্রথম শটটা ঠেকিয়ে দেন মেক্সিকো গোলরক্ষক, দ্বিতীয় শটটা লাগে ক্রসবারে, তৃতীয় শটটা পোস্টে! মেক্সিকো তিনটা শট থেকেই গোল করে শেষ আটে উঠে যায়।কোয়ার্টার ফাইনালে বড় ম্যাচে মুখোমুখি আর্জেন্টিনা-পর্তুগাল। স্বাগতিক কলম্বিয়ার প্রতিপক্ষ মেক্সিকো। ওয়েবসাইট।