নকআউট পর্বের টিকিট লটারিতে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিশ্বকাপের নকআউট পর্ব মানেই উত্তেজনা, বাঘে-মোষে লড়াই। সেই লড়াই শুরু হতে এখনো ২৮ দিন বাকি। কিন্তু এরই মধ্যে অনলাইনে টিকিটের জন্য হুমড়ি খেয়ে পড়েছেন দর্শকেরা। বাধ্য হয়ে লটারির মাধ্যমে টিকিট বিক্রির সিদ্ধান্ত নিয়েছে বিশ্বকাপ আয়োজক কমিটি। জানানো হয়েছে, অনলাইনে আবেদনকারীদের মধ্যে লটারি করে টিকিট বিক্রি করা হবে।বিশ্বের বড় বড় ইভেন্টে অতিরিক্ত চাহিদার কারণে লটারির মাধ্যমে টিকিট বিক্রি অনেকটা নিয়মে দাঁড়িয়ে গেছে। ২০১২ লন্ডন অলিম্পিকের কথাই ধরুন, বিশ্বের সবচেয়ে বড় ক্রীড়াযজ্ঞের টিকিটের জন্য ১৫ মার্চ থেকে শুরু হচ্ছে লটারি। বিজয়ী প্রত্যেককে দেওয়া হবে দুটি করে টিকিট।বিশ্বকাপ ক্রিকেটের টুর্নামেন্ট পরিচালক রত্নাকর শেঠি বলেছেন, লটারির মাধ্যমে এভাবে টিকিট বিক্রি করা হলে তাতে দর্শকেরই লাভ। এতে বেশির ভাগ দর্শকেরই টিকিট পাওয়ার সুযোগ থাকে।এবারের বিশ্বকাপের শুরু থেকেই লটারির মাধ্যমে টিকিট বিক্রির প্রস্তাব দেওয়া হয়েছিল বলে জানিয়েছে টিকিট বিক্রির দায়িত্বপ্রাপ্ত সংস্থা কায়াজুঙ্গা। কিন্তু উপমহাদেশে লটারি-প্রক্রিয়াটা নতুন বলে সেটি বাদ রাখা হয়েছিল।কায়াজুঙ্গা জানায়, বিশ্বকাপ ফাইনালের টিকিট পেতে অন্তত পাঁচ লাখ ক্রিকেটপ্রেমী গত সোমবার একযোগে অনলাইনে আবেদন করেছেন। এ কারণে ওয়েবসাইটটি একপর্যায়ে আর কাজ করছিল না। এ ঘটনার পরই লটারির মাধ্যমে টিকিট বিক্রির সিদ্ধান্ত নেওয়া হয়, যা হবে উপমহাদেশে অনলাইনে আবেদন করে লটারির মাধ্যমে টিকিট বিক্রির প্রথম ঘটনা।ফাইনালের জন্য মাত্র ৪ হাজার টিকিট বিক্রি হবে। এর মধ্যে এক হাজার বিক্রি করা হবে অনলাইনে। তবে কবে এই লটারি হবে সে সম্পর্কে এখনো সিদ্ধান্ত হয়নি বলে জানিয়েছে কায়াজুঙ্গা। ওয়েবসাইট।