নকআউটে সর্বোচ্চ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিশ্বকাপ ক্রিকেটের নকআউট পর্বে সবচেয়ে বেশি ম্যাচ, বেশি রান ও বেশি উইকেটের তালিকায় অস্ট্রেলিয়ানদেরই রাজত্ব। নকআউট পর্বে সবচেয়ে বেশি ৯টি করে ম্যাচ খেলেছেন রিকি পন্টিং ও গ্লেন ম্যাকগ্রা। ১৯৯৯, ২০০৩ ও ২০০৭—এই তিনটি বিশ্বকাপেরই ফাইনালে খেলেছেন এই দুজন। নকআউট পর্বে সবচেয়ে বেশি রান ও বেশি উইকেটের মালিকও তাঁরা। পন্টিং ৯ ম্যাচে ৩৩৮ রান করেছেন ৪২.২৫ গড়ে। ম্যাকগ্রা ৯ ম্যাচে ১৯.৫৩ গড়ে নিয়েছেন ১৫ উইকেট। ম্যাকগ্রার পর শেন ওয়ার্ন (৫ ম্যাচে ১৪), গ্যারি গিলমোর (২ ম্যাচে ১১), সনাৎ জয়াসুরিয়া (১০) ও অ্যান্ডি রবার্টস (৯)। ব্যাটিংয়ে যুগ্মভাবে দ্বিতীয় স্থানে অ্যাডাম গিলক্রিস্ট ও ভিভ রিচার্ডস (৬ ম্যাচে ৩০৩ রান), এরপর রয়েছেন গ্রাহাম গুচ (৬ ম্যাচে ২৮৪ রান) ও জাভেদ মিয়াঁদাদ (৫ ম্যাচে ২২৩ রান)।