নকল কোহলি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
.
.

প্রথম দেখায় চমকে উঠবেন, বিষমও খেয়ে যেতে পারেন। বিরাট কোহলি পাকিস্তানের রাস্তাঘাটে এমন নির্বিকারভাবে ঘুরে বেড়াচ্ছেন! একটু ভালোভাবে খেয়াল করলেই দেখবেন, নাহ! এই লোক কোহলি নন। তবে দুজনের চেহারায় এত মিল, আনুশকা শর্মাও ধন্দে পড়ে যেতে পারেন। পাকিস্তানের এক যুবকের সঙ্গে কোহলির এই বিস্ময়কর মিল নিয়ে কদিন থেকেই সরগরম সামাজিক যোগাযোগ মাধ্যম। পাকিস্তানি সংবাদ মাধ্যম দাবি করছে, ‘নকল কোহলি’ এরই মধ্যে বিজ্ঞাপনেও নাম লিখিয়ে ফেলেছেন। কিন্তু তাঁর নাম-পরিচয় এখনো রহস্যাবৃত থেকে গেছে। এনডিটিভি।