নকল ফুটবলার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

যেখানেই যাচ্ছেন, দেদার টাকা ওড়াচ্ছেন গায়েল কাকুতা নামের এক ফুটবলার। চেলসির মতো ক্লাবে খেলেন, টাকা তো ওড়াতেই পারেন! দামি গাড়িতে চড়তে পারেন, বিলাসবহুল হোটেলে থাকতে পারেন, নৈশক্লাবে দু-চারজনকে খাওয়াতেও পারেন, এমনকি হেলিকপ্টারও ভাড়া করতে পারেন। কিন্তু সবকিছুর মধ্যে কেমন যেন ভেজাল ছিল। যেমন, নৈশক্লাবে বিল দেওয়ার সময় বললেন, ওয়ালেট গাড়িতে ফেলে এসেছেন। হোটেলের বিল দেওয়ার সময়ও ঠিকঠাক দেননি। যে ক্রেডিট কার্ড ব্যবহার করছেন, সেটা নিয়েই সন্দেহের শুরু। পরে জানা গেল, কাকুতার পরিচয় দিয়ে আরেকজন এসব কাজ করে বেড়াচ্ছেন। মেদি আবালিম্বা নামের এই জোচ্চোরও কিন্তু ডার্বি, ক্রিস্টাল প্যালেসের মতো ক্লাবে খেলেছেন। কাকুতার সঙ্গে চেহারায় বিস্ময়কর মিলটাকেই কাজে লাগাতে চেয়েছিলেন। কিন্তু ধরা পড়ে এখন চার বছর টানবেন জেলের ঘানি! বিবিসি।