নকল স্কলারির সাক্ষাৎকার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিশ্বকাপের এই ডামাডোলের মধ্যে ব্রাজিলের কোচ লুইস ফেলিপে স্কলারির সাক্ষাৎকার নিতে পারা দুর্লভ এক সুযোগ।  ব্রাজিলিয়ান কলামিস্ট ও টিভি উপস্থাপক মারিও সার্জিও কোন্তি গত বুধবার সেই সুযোগটা পেয়ে গেলেন রিও ​িড জেনিরো থেকে সাও পাওলো যাওয়ার পথে বিমানের উড়ানে। পাশের সিটেই পেয়ে যান ব্রাজিল কোচ ফেলিপে স্কলারিকে, সঙ্গে ছিলেন নেইমারও! কিন্তু ফোলহা ডি সাও পাওলো  এবং ও গ্লোবোর অনলাইন সংস্করণে সাক্ষাৎকারটি প্রকাশের পর জানা গেল স্কলারি সেদিন মোটেই বিমানভ্রমণ করেননি, ছিলেন দলের সঙ্গে। সামাজিক যোগাযোগমাধ্যমগুলোয় এটা নিয়ে ওঠে আলোচনার ঝড়। পরে জানা গেল সাক্ষাৎকার দেওয়া ওই স্কলারি অবিকল আসল স্কলারির মতো দেখতে (লুক অ্যালাইক) ভ্লাদিমির পালোমো। নকল স্কলারি নাকি জানতেনই না যে তাঁর সাক্ষাৎকার নেওয়া হচ্ছে, ‘আমরা এমনিতেই আলাপ করছিলাম। সে সময় টুর্নামেন্ট আর জাতীয় দল নিয়ে নিজের ব্যক্তিগত কিছু মত দিয়েছিলাম। সেটা যে কেউ-ই দিত। বিশ্বকাপ চলাকালে ব্রাজিলের সবাই তো কোচ! আসলে সবকিছুই ছিল ভুল-বোঝাবুঝি।’ লজ্জায় এখন মাথা কাটা যাচ্ছে সার্জিও কোন্তির, নিজের ভুলের ব্যাখ্যা দিতে গিয়ে বললেন, ‘এটি ভুলবশত হয়ে গেছে। আমার মনে হয়েছিল তিনি সত্যিই ফেলিপাও (স্কলারি)। তবে এই ভুলে কারোরই কোনো ক্ষতি হয়নি!’ ওয়েবসাইট।