প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
একজন কিংবদন্তি। অন্যজনের মধ্যে এখন তার ছায়া দেখছে ব্রাজিলিয়ানরা। নেইমার কি পারবেন পেলে হতে? এ প্রশ্নের জবাব ভবিষ্যতের জন্য তোলা থাকছে। তবে ব্রাজিলিয়ানরা যে নেইমারে মজেছে তাতে কোনো সন্দেহে নেই। প্রমাণ পাওয়া গেল সাও পাওলো সৈকত ঘেঁষা এক বারেও। নেইমারের মতো দেখতে একজনকে ঘিরে বারের বাকি সবার কী উচ্ছ্বস! তাঁর সঙ্গী একজন, সেই ভদ্রলোকের চেহারা আবার পেলের মতো। নকল পেলে-নেইমার দুজনকেই বার থেকে বিনা পয়সায় পানীয় দেওয়া হচ্ছে। অবস্থা দেখে মনে হচ্ছে, বিশ্বকাপে ব্রাজিলের জয়রথ যত দিন চলবে, বিনা পয়সায় পানাহার করতে পারবেন দুজনই।ডেইলি মিরর।